Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শশীকিরণ সংস্থার উদ্যোগে তমলুকের দামোদরপুরে অনাথ আশ্রমের আবাসিকদের সাথে ভাইফোঁটা উদযাপন

অরুণ কুমার সাউ,তমলুক : ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া হলো হিন্দুদের একটি উৎসব। এটি কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয়। ভাইফোঁটার পবিত্র এই দিনে তমলুকের দামোদরপুর গ্রামের  অনাথ আশ্রমের আবাসিক শিশুদের সাথে ভাইফোঁট…


অরুণ কুমার সাউ,তমলুক : ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া হলো হিন্দুদের একটি উৎসব। এটি কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয়। ভাইফোঁটার পবিত্র এই দিনে তমলুকের দামোদরপুর গ্রামের  অনাথ আশ্রমের আবাসিক শিশুদের সাথে ভাইফোঁটার আনন্দ ভাগ করে নিল 'শশীকিরণ' নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।রক্তের সম্পর্কের বাইরে গিয়ে মানবিকতার টানে অনাথ আশ্রমের শিশুদের নিয়ে ভাইফোঁটা উদযাপনের এমন উদ্যোগ এক দৃষ্টান্ত স্থাপন করল। সমাজের এই বিশেষ শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়। 

রীতিমতো মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, ধান-দূর্বা, ফুল ও চন্দন দিয়ে আবাসিক ভাইদের বরণ করে নেওয়া হয়।ফোঁটা দেওয়ার পর কচিকাঁচাদের মিষ্টিমুখ করানো হয়। ভাইফোঁটার দিনটি আরও বিশেষ করে তুলতে আশ্রমের আবাসিক শিশুদের জন্য দুপুরে বিশেষ ভোজের  সুব্যবস্থা করা হয়েছিল।


এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শশিকিরন সংস্থার পক্ষ থেকে অরিন্দম প্রধান, তমলুকের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারবাবু সৌগত মাইতি,পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভ্যালেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ চক্রবর্তী, শিক্ষক প্রিতোষ জানা, মুক্তেশ্বর মুন্সী সহ বিশিষ্ট গুণীজনেরা। কপালে ফোঁটা ও আশীর্বাদ পেয়ে খুশি বিশ্বজিৎ, রনিত, সৌভিক, রোহিত, শুভজিৎ সহ অনাথ আশ্রমের সকল আবাসিক শিশুরা। আবাসিক বিশ্বজিৎ আদকের কথায়, " এবছর ভাইফোঁটার দিনটা আমাদের কাছে খুব আনন্দের মুহূর্ত হয়ে রইল। 

শশীকিরণ সংস্থার পক্ষ 

থেকে অরিন্দম প্রধান জানান,এই দিনে কেবল ভাইবোনেরা এক জায়গায় একসঙ্গে মিলিত হতে পারে তা নয় আমরা চেষ্টা করলে  মানুষের পাশে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য দাঁড়াতে পারি। আজ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। নিয়মনিষ্ঠা ও আনন্দের সাথে ভাইফোঁটার অনুষ্ঠানটি পরিচালিত হয়।


শশীকিরণ সংস্থার এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। অনাথ শিশুদের সাথে এ ধরনের আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমে উৎসবের প্রকৃত অর্থ সার্থক হয়েছে বলে মনে করছেন সকলে।