Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে ভাইফোঁটা.

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর...১৯০৮ সালে ভাইফোঁটা নেওয়া হয়নি খুদিরামের, তার আগেই ভারত মায়ের ডাকে হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাঁর মাতৃসম দিদি অপরূপা দেবী আর কোন দিনই সুযোগ পাননি আদরের ভাইকে ফোঁটা দেওয়ার। অপরূপা দেবীর সেই …


নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর...১৯০৮ সালে ভাইফোঁটা নেওয়া হয়নি খুদিরামের, তার আগেই ভারত মায়ের ডাকে হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন। তাঁর মাতৃসম দিদি অপরূপা দেবী আর কোন দিনই সুযোগ পাননি আদরের ভাইকে ফোঁটা দেওয়ার। অপরূপা দেবীর সেই অপূর্ন ইচ্ছে পূরণ করতে প্রত্যেক বছরের মতো এই বছরও মেদিনীপুর শহরের হবিবপুরে খুদিরামের জন্মভিটায় 'মিডনাপুর ডট ইন'-এর উদ্যোগে আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। 

'মিডনাপুর ডট ইন'-এর কর্ণধার অরিন্দম ভৌমিক জানান যে অপরূপা দেবীর হয়ে খুদিরামকে প্রথম ফোঁটা দিলেন তাঁর পৌত্রবধূ শ্রীমতি মমতা রায় মহাশয়া। পরে ফোঁটা দিলেন শ্রীমতি সুতপা রায় এবং শ্রীমতি রিংকি ভৌমিক। এই বাড়িতেই দিদি অপরূপা দেবী তিন মুঠো খুদের বিনিময়ে মায়ের কাছ থেকে তাঁর ভাইকে কিনে নিয়েছিলেন। অন্যান্য সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অপরূপা দেবীর পৌত্র শ্রী সুব্রত রায় মহাশয় এবং প্রপৌত্র সত্বিক রায়, সার্থক রায় এবং সপ্তক রায়। 




উল্লেখযোগ্য যে ৯০ দশকের শুরুতে কোন এক অজ্ঞাত কারণে সরকারিভাবে খুদিরামের জন্মস্থানের নাম মেদনীপুর শহরের হবিবপুরের বদলে কেশপুরের মোহবনী করে দেওয়া হয়েছিল। সেই ভুল সংশোধন করার জন্য অরিন্দম ভৌমিক বর্তমান সরকারের কাছে তথ্য ও প্রমাণসহ আবেদন জানিয়েছেন। তিনি আশাবাদী যে খুব শীঘ্রই বর্তমান সরকার সেই ভুল সংশোধন করে হবিবপুরের নাম পুনঃপ্রতিষ্ঠা করবেন।স্থানের নাম মেদনীপুর শহরের হবিবপুরের বদলে কেশপুরের মোহবনী   করে দেওয়া হয়েছিল। সেই ভুল সংশোধন করার জন্য অরিন্দম ভৌমিক বর্তমান সরকারের কাছে তথ্য ও প্রমাণসহ আবেদন জানিয়েছেন। তিনি আশাবাদী যে খুব শীঘ্রই বর্তমান সরকার সেই ভুল সংশোধন করে হবিবপুরের নাম পুনঃপ্রতিষ্ঠা করবেন।