Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খেজুরি কলেজে মাই ভারতের যুব সংবাদ, তরুণদের সঙ্গে মতবিনিময়

খেজুরি, পূর্ব মেদিনীপুর, ৩ নভেম্বর: মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের অধীনস্থ মেরা যুব ভারত (মাই ভারত) পূর্ব মেদিনীপুরের উদ্যোগে মঙ্গলবার খেজুরি কলেজে অনুষ্ঠিত হল যুব সংবাদ (Yuva Samvaad)। কেয়ার অফ খেজুরি ও খেজুর…


খেজুরি, পূর্ব মেদিনীপুর, ৩ নভেম্বর: মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের অধীনস্থ মেরা যুব ভারত (মাই ভারত) পূর্ব মেদিনীপুরের উদ্যোগে মঙ্গলবার খেজুরি কলেজে অনুষ্ঠিত হল যুব সংবাদ (Yuva Samvaad)। কেয়ার অফ খেজুরি ও খেজুরি কলেজের যৌথ আয়োজনে সকাল ১১টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় ১৫০ জন তরুণ-তরুণী অংশ নেন।

গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি, তথ্যসমৃদ্ধ অংশগ্রহণে উৎসাহ দেওয়া এবং দেশগঠনে যুবসমাজের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সারা দেশের ৫০০টি বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রতিষ্ঠানে বিকশিত ভারত যুব সংবাদ উদ্যোগ আয়োজিত হচ্ছে। খেজুরির অনুষ্ঠানটি তারই অংশ। এর মাধ্যমে বিকশিত ভারত@২০৪৭-এর লক্ষ্যে তরুণদের ভাবনা ও দায়িত্ববোধকে কাজে লাগানোর বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের মনোনীত প্রতিনিধি অসীম মিশ্র। ছাত্রছাত্রীরা মূলত তাঁর সঙ্গেই মতবিনিময় করেন এবং গণতান্ত্রিক অংশগ্রহণ ও নাগরিক দায়িত্ব নিয়ে নিজেদের ভাবনা ও প্রশ্ন তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে লোকতান্ত্রিক শপথ গ্রহণ করেন এবং গণতান্ত্রিক মূল্যবোধ, তথ্যসমৃদ্ধ অংশগ্রহণ ও দায়িত্বশীল নাগরিকত্বের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাই ভারত পূর্ব মেদিনীপুরের ডেপুটি ডিরেক্টর পাপাই দাস, খেজুরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ গৌতম দণ্ডপাত, কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও এনসিসির অ্যাসোসিয়েট এনসিসি অফিসার (এএনও) শিবেশ পণ্ডা, মাই ভারতের ইউথ আইকন দিব্যেন্দু পাত্র এবং কেয়ার অফ খেজুরির সভাপতি শুভ্রজিৎ পণ্ডা। জেলার প্রতিটি ব্লক থেকে আসা ন্যাশনাল ইয়ুথ ভলান্টিয়াররাও (এনওয়াইভি) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীরা ইউথ আইকন দিব্যেন্দু পাত্রের সঙ্গেও মতবিনিময় করেন।


আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের আরও কাছে আনা এবং দেশগঠনে তাদের সক্রিয় ভূমিকা নিতে অনুপ্রাণিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য।