Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

*।। পঁচানব্বই বছর পরে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের দাঁতন-আগমন প্রামাণ্য নথি উদ্ধার ।।*

বর্নাঢ্য স্মরণ সমারোহ দাঁতন জুড়ে ।।নিজস্ব প্রতিবেদক,দাঁতন, পশ্চিম মেদিনীপুর......১৯৩১ সালের ১৫ নভেম্বর দিনটি ওড়িশা-সীমান্তবর্তী দাঁতনের মানুষের কাছে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির জাগরণের দিন বলা চলে। ওইদিন "মেদিনীপুর ব্যবচ…

 


বর্নাঢ্য স্মরণ সমারোহ দাঁতন জুড়ে ।।

নিজস্ব প্রতিবেদক,দাঁতন, পশ্চিম মেদিনীপুর......

১৯৩১ সালের ১৫ নভেম্বর দিনটি ওড়িশা-সীমান্তবর্তী দাঁতনের মানুষের কাছে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির জাগরণের দিন বলা চলে। ওইদিন "মেদিনীপুর ব্যবচ্ছেদ বিরোধী আন্দোলন" জনসভায় বক্তৃতা করতে দাঁতনের কালীচণ্ডীর মাঠে এসেছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। পঁচানব্বই বছর পরে "দণ্ডভুক্তি একাডেমি রিসার্চ ফাউন্ডেশনের" উদ্যোগে প্রথমবার দিনটিকে স্মরণ করল দাঁতনবাসী। 

সেদিনের আবেগ ফিরিয়ে আনতে সভায় সাজানো মঞ্চে রঙিন ফেস্টুনে লেখা হয়েছে, "ওড়িশা-সীমানা বঙ্গে বাংলা ভাষার মর্যাদা রক্ষার দিন।" সভাঘরের চারদিকে অসংখ্য পোস্টার ঝুলছে, তাতে লেখা "বাংলা ভাষার জন্য প্রথম আন্দোলন মেদিনীপুরে", "দাঁতনবাসীর আত্মপরিচয় লাভের দিন" ইত্যাদি । তিন ঘণ্টা ব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলদা কলেজের অধ্যক্ষ ড. চন্দ্রশেখর হাজরা, দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের সম্পাদক শুভাশিস মেইকাপ, অধ্যাপক সৌমিত্র বেরা, ড. সিদ্ধার্থ শঙ্কর মিশ্র, বিশ্বজিৎ পাল সহ দাঁতন, বেলদা, কাঁথি ও গোপীবল্লভপুর থেকে আগত বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

ইতিহাসে ফিরলে জানা যায়, তিরিশের দশকে কথ্যভাষা ও লোকায়ত সংস্কৃতির শেকড়কে মূলধন করে অবিভক্ত মেদিনীপুরের কাঁথি, দাঁতন, মোহনপুর, কেশীয়াড়ি, গোপীবল্লভপুর প্রভৃতি অঞ্চলকে মেদিনীপুর থেকে ভেঙে ওড়িশার সঙ্গে জুড়ে দেওয়ার ব্যাপক আন্দোলন শুরু হয়। ওড়িয়া পক্ষে আইনজীবী ভাগবত চন্দ্র দাস, গোদাবরিশ মিশ্র প্রমুখের অকাট্য যুক্তির বিপক্ষে দিকে দিকে জনসভা করতে থাকেন বীরেন্দ্রনাথ। বাংলা ভাষার স্বপক্ষে মেদিনীপুর বিচ্ছেদ বিরোধী আন্দোলন তখন চরমে ওঠে। অতঃপর, ১৯৩৬ সালে ব্রিটিশ সরকার সাইমন ও'ডোনেল কমিশনের রিপোর্ট মেনে সুবর্ণরেখা নদীকে বাংলা ও ওড়িশার প্রাকৃতিক সীমানা হিসেবে মান্যতা প্রদান করে ।

তবে, বীরেন্দ্রনাথের দাঁতন আগমনের তারিখটি যে ১৯৩১ সালের ১৫ নভেম্বর, তা এতদিন ইতিহাসে অনুল্লেখিত ছিল । সম্প্রতি সেদিনের সেই জনসভার প্রামাণ্য আবিষ্কার করেছেন আঞ্চলিক ইতিহাস গবেষক তথা আয়োজক সংস্থার সম্পাদক সন্তু জানা । প্রায় ৫৫০০ টি শতবর্ষ-প্রাচীন "নীহার" সংবাদপত্র অনুসন্ধান করে এমন গুরুত্বপুর্ন তথ্যটি ইতিহাসে সংযোজন করেছেন তিনি ।

এতদুপলক্ষে প্রকাশিত হয়েছে ঐতিহাসিক তথ্য সম্বলিত বুলেটিন "বৈঠক" এবং সেই ঐতিহাসিক জনসভার কল্পিত চিত্র সুবিশাল ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী বরুণ সাহু । সভায় প্রথম বর্ষীয় বীরেন্দ্রনাথ শাসমল স্মারক বক্তৃতা করেছেন গবেষক ভাস্করব্রত পতি । দণ্ডভুক্তি একাডেমির পক্ষে সভাপতি অনিল কুমার দাস এবং সহ-সভাপতি উজ্জ্বল মাইতি ও ঝন্টু দাস সকলকে স্বাগত সম্ভাষণ করেন ।