Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল গার্লস কলেজ সংবিধান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর.....পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল গার্লস কলেজে  উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ভারতের সংবিধান দিবস । কলেজের আই কিউ এসি, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, এন এস এস বিভাগ ও মাই ভারত, পূর্ব মেদিনীপুরের য…


নিজস্ব প্রতিবেদক, পূর্ব মেদিনীপুর.....পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল গার্লস কলেজে  উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ভারতের সংবিধান দিবস । কলেজের আই কিউ এসি, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, এন এস এস বিভাগ ও মাই ভারত, পূর্ব মেদিনীপুরের যৌথ উদ্যোগ ও সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। 

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল  ভারতের সংবিধানের বিভিন্ন দিক সম্পর্কে ছাত্রীদের সচেতন করা ও গণতন্ত্রিক চেতানার বিকাশ । অনুষ্ঠানের সূচনা করেন মহিষাদল গার্লস কলেজের অধ্যক্ষা ড. অঞ্জলি মন্ডল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত ইয়ুথ আইকন ষষ্ঠী রঞ্জন শাসমল, কেয়ার অফ খেজুরীর সভাপতি শুভ্রদীপ পন্ডা, মহিষাদল গার্লস কলেজের এন এস প্রোগ্রাম অফিসার অধ্যাপক কুন্দন ঘোষ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ড. দেবাশিস মহাপাত্র ও অন্যান্যরা।


প্রদীপ প্রজ্বলন, বৈদিক মন্ত্র পাঠ,  বন্দেমাতরম গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচণা হয় । অতিথি বরণের পর, অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয়। তারপর উপস্থিত অতিথিরা সংবিধান দিবসের তাৎপর্য, সংবিধানের ইতিহাস, সংবিধানের মূল আদর্শ, গণতন্ত্রিক মূল্যবোধ ইত্যাদি নানা দিক সম্পর্কে ছাত্রীদের সামনে তুলে ধরেন।  সংবিধান দিবস উপলক্ষে ছাত্রীদের আঁকা বিভিন্ন ছবি এই দিন প্রদর্শিত হয়।