Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মসজিদ কমিটি এবং ইমামদের নিয়ে প্রশাসনিক বৈঠক তমলুকে

তমলুক থানার অন্তর্গত মসজিদ কমিটি এবং ইমামদের নিয়ে প্রশাসনিক বৈঠক তমলুকের সুবর্ণজয়ন্তী ভবনে।।
চতুর্থ দফার লকডাউন আগামী 30 শে মে পর্যন্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তারই মাঝে ২৫মে ইদলফেতর। ইদলফেতরকে সামনে রেখে তমল…


তমলুক থানার অন্তর্গত মসজিদ কমিটি এবং ইমামদের নিয়ে প্রশাসনিক বৈঠক তমলুকের সুবর্ণজয়ন্তী ভবনে।।
চতুর্থ দফার লকডাউন আগামী 30 শে মে পর্যন্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তারই মাঝে ২৫মে ইদলফেতর। ইদলফেতরকে সামনে রেখে তমলুক থানার উদ্যোগে একটি প্রশাসনিক বৈঠক হয় সোমবার সুবর্ণজয়ন্তী ভবনে। উদ্দেশ্য সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে অতি অবশ্যই মাক্স পড়তে হবে, হ্যান্ড সানিটাইজেশন করতে হবে, এছাড়াও মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার পরামর্শ দেন তমলুক থানার পুলিশ। তমলুক থানার উদ্যোগে প্রশাসনিক বৈঠক উপস্থিত ছিলেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস, সার্কেল ইনস্পেক্টর স্বরূপ বসাক, তমলুক থানার অফিসার ইনচার্জ জলেশ্বর তেওয়ারি। এদিন প্রায় 170 জন মসজিদ কমিটির সদস্য এবং ইমাম উপস্থিত ছিলেন। প্রশাসনিক বৈঠক ঢোকার আগে প্রত্যেক সদস্যদের থার্মাল স্ক্রিনিং করা হয়, হাতে স্যানিটাইজেশন দেওয়া হয়।