কয়েকঘণ্টা আমফান সুপার সাইক্লোন ঝড় এতেই লন্ডভন্ড গোটা রাজ্য। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া কাঁসাই নদীর তীরে সবজি চাষ সবচাইতে বেশি উৎপন্ন হয় পাঁশকুড়া ব্লক এর বিভিন্ন অঞ্চলে। নদীর দু'পাড়ে শুধু সবজি আর ফুলের বাগান। অনেকে…
কয়েকঘণ্টা আমফান সুপার সাইক্লোন ঝড় এতেই লন্ডভন্ড গোটা রাজ্য। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া কাঁসাই নদীর তীরে সবজি চাষ সবচাইতে বেশি উৎপন্ন হয় পাঁশকুড়া ব্লক এর বিভিন্ন অঞ্চলে। নদীর দু'পাড়ে শুধু সবজি আর ফুলের বাগান। অনেকে আবার এই সবজি ও ফল বাগান দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসতেন। আজ সব শেষ। আজ কাঁসাই নদীর পাড়ে শুধু আগের স্মৃতি ছাড়া কিছুই নেই । পাঁশকুড়ার বিভিন্ন অঞ্চলে জল আর ঝড়ে তছনছ হয়ে গিয়েছে সবজি বাগান। পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর,মাইসোর,
মহাঁপুর, পাটনা, নস্করদিঘী, মনসাপুকুর, বাকুলদা, হাউর সহ বিভিন্ন গ্রামে প্রচুর পরিমানে আলু, বেগুন, পটল, শসা, উচ্ছে, কুদরি , কুমড়ো সহ বিভিন্ন সবজি উৎপাদনে নজর কেড়েছে। এবং এই সব এলাকায় প্রচুর পরিমাণে বাদাম চাষ ও গোলাপ ফুল চাষ হয়। কিন্তু আমফান তাণ্ডবের সবশেষ। মাথায় হাত পড়েছে সব চাষীদের। আর একমাস পর বাদাম খোলার শুরু হবে কিন্তু জলের তলায় বাদাম। বৃষ্টির জলে পচে গিয়েছে বাদাম গাছের গড়া। অনেক চাষিরা সারা বছর এই চাষ করে উপার্জন করতো। আজ সব কেড়ে নিয়েছে আমফান । অনেকের কড়া সুদে টাকা ধার নিয়ে সবজি লাগিয়েছিলেন কিন্তু সবজি নষ্ট হয়ে যাওয়াতে কি করে সেই টাকা শোধ করবে দিশেহারা চাষিরা। তার উপর গতকাল থেকে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এ যেন গোদের উপর বিষফোঁড়া।