কবিতা - এক ফালি মেঘ
কলমে - সৈয়দ সওকাত হোসেন
কলকাতা , ভারত
তারিখ - 14/05/2020
* * *
এক ফালি মেঘ
নিশুতি রাতে
তোমার কাছে যখন এক ফালি মেঘ নিয়ে যাই
বুকে রাখতেই বৃষ্টি হয়ে ঝরতে থাকে
তোমার সাথ…
কবিতা - এক ফালি মেঘ
কলমে - সৈয়দ সওকাত হোসেন
কলকাতা , ভারত
তারিখ - 14/05/2020
* * *
এক ফালি মেঘ
নিশুতি রাতে
তোমার কাছে যখন এক ফালি মেঘ নিয়ে যাই
বুকে রাখতেই বৃষ্টি হয়ে ঝরতে থাকে
তোমার সাথে আমিও ভিজি ;
বুকের মাঝে জ্বলতে থাকে দাবানল
সে আগুনে পুড়তে থাকে তোমার সারা শরীর ।
কামরাঙা চোখ দুটো
তোমার বুক জুড়ে দাপিয়ে বেড়ায় ;
ক্লান্ত শরীর আঁচলে গড়াগড়ি খেতেখেতে
নিশ্চুপ ঘুমিয়ে পড়ে ।
সকালে জানালার পর্দাকে শুধাই
তুমি কি মেঘ চেয়েছিলে , না গোটা আকাশ ।।
