Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#বিষয়:          #গ্রহণ
#রীতি:           #গদ্য কবিতা

#শিরোনাম: #গ্রহণ করেছো যত

#কলমে  : দীপংকর নায়েক
#তারিখ  : ১৪/০৫/২০২০

গ্রহণ লেগেছে নীরবতার নিয়ন আলোয়,সাদা কালোয়
পথ হারা পতঙ্গ হারিয়ে দিশা করে জহর ব্রত,
নিষ্প্রভ জনজীবনে খুঁজে ফে…


#বিষয়:          #গ্রহণ
#রীতি:           #গদ্য কবিতা

#শিরোনাম: #গ্রহণ করেছো যত

#কলমে  : দীপংকর নায়েক
#তারিখ  : ১৪/০৫/২০২০

গ্রহণ লেগেছে নীরবতার নিয়ন আলোয়,সাদা কালোয়
পথ হারা পতঙ্গ হারিয়ে দিশা করে জহর ব্রত,
নিষ্প্রভ জনজীবনে খুঁজে ফেরে আশার কূহক,
রাতের কুয়াশা কাঁদন রূপ পায় স্বচ্ছ শিশিরের।

খসে পড়া তারা হারায় অজ্ঞাত জ্যোতিষ্ক গহ্বরে,
ব্যথা ভরা গল্পেরা আত্মা খুঁজে বেড়ায়;মিশে যাবে বলে
বৃথা করা ব্যবচ্ছেদ শবের; কষ্ট সব জমে হয়েছে কালো
সন্দেহ ইন্দ্রিয় গ্রাহ্যতায় মরে গেছে মনটা।

হয় সূর্যগ্রহণ নতুন অরুণ পাওয়ার তরে, তবু ভালো,
যত তুমি করেছো গ্রহণ; তার চেয়ে পেয়েছি অগাধ,
বোবারা অনেক কথা বলে,বধীর শোনে অনেক,
মনের কথা ধ্বনিরূপ পেলে পাগল হতে হয়।

গ্রহণ লেগেছে বিশ্বাসে, শ্বাস গেছে চুরি অজান্তে
আলাদা হয় দেহ;আত্মা তো এক;যে একবার মিশেছে
নাম,ধাম,সংসার-ঘর ঝড়ে ভেসে যায়; টানে মন;
উড়ে দূরে ঘুড়ির মতন; ফিরতে হয় এক স্হানে।

কি আছে হিসেব মিছে কত প্রেম কে'বা বুঝে হায়
গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায়।