Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওসিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কলমে_সোমা মিত্র

শিরোনাম_স্পর্শমণি মা

তারিখ_27/05/2020

মা,তুমি যে স্পর্শমণি,ব্যস্ত ঘরের কাজে আলুথালু আটপৌরে শাড়ির আঁচলে তোমার আনাগোনা__
কপালে লাল সিঁদুরের বড় টিপ আর খোলা চুলের ঢেউয়ের ফাঁকে লুকিয়ে থাকা তোমার সৌদামিনী রূপে আলোময় য…


কলমে_সোমা মিত্র

শিরোনাম_স্পর্শমণি মা

তারিখ_27/05/2020

মা,তুমি যে স্পর্শমণি,ব্যস্ত ঘরের কাজে আলুথালু আটপৌরে শাড়ির আঁচলে তোমার আনাগোনা__
কপালে লাল সিঁদুরের বড় টিপ আর খোলা চুলের ঢেউয়ের ফাঁকে লুকিয়ে থাকা তোমার সৌদামিনী রূপে আলোময় যেন আমাদের ভরা সংসার___
সুশাসিত,নিয়ন্ত্রিত সংসারতন্ত্রে তোমার রানীমূর্তি সকলের মন জিতে নিয়ে এগিয়ে চলে,
মা,তা কি তুমি জানো?
কখনো তুমি স্নেহলতা হয়ে করুণাময়ীর সাজে বিশ্বের সৌন্দর্য নিয়েছো কেড়ে।
অতিথি আপ্যায়নে তোমার প্রীতিপ্রতিভা আমাদের শেখায় সুরীতি,
তুমি তো মা বোবা নও__তবে
তোমার নীরবতা যে আমাদের সংসার প্রেমের উৎস,গৃহ মালঞ্চে তুমি যে মা রাজরাজেশ্বরী,সংসারসৌরভী।সকাল সন্ধ্যায় দেবতার আরাধনায়  পরিপাটী আয়োজনে তুমি আনো সংসারে আনন্দের বারি।
মা,মাগো তোমার অন্নপূর্ণা রূপ,সে'তো সর্বদা শক্তিরূপে বিরাজমান,করি আমি  আমার পুজ্যদেবী তোমারি আরতি,করি তোমার'ই সম্মান।তোমার ছোঁয়াতেই অন্তর মাঝে গড়ি আমি আমার কবিতার উদ্যান।।