মর্মান্তিক অনুশোচনা। 😂😂😂😂😂😂😂😂 প্রবীর রায়। **************** তারিখ : 27/05/2020. -------------------------------------- হারিয়ে যাওয়া স্মৃতির রোমন্থন , আহত রক্তাক্ত হৃদয়ে । ফেলে আসা দিনের কথা , অগ্নিদগ্ধ জলন্ত অগ্নিশিখায়…
মর্মান্তিক অনুশোচনা।
😂😂😂😂😂😂😂😂
প্রবীর রায়।
****************
তারিখ : 27/05/2020.
--------------------------------------
হারিয়ে যাওয়া স্মৃতির রোমন্থন ,
আহত রক্তাক্ত হৃদয়ে ।
ফেলে আসা দিনের কথা ,
অগ্নিদগ্ধ জলন্ত অগ্নিশিখায়ে।
ভুলে থাকার মিথ্যা প্রয়াস,
অব্যক্ত যন্ত্রণা হৃদয়ে।
ভালবাসা রঙিন স্বপ্ন রাঙিয়ে,
নিষ্কৃতি পাবার ব্যর্থ প্রচেষ্টা ।
প্রশ্ন বার বার বিধস্ত করে,
অনুভূতির সেই রঙিন স্বপ্নে ।
অভিনয়ের মোড়কে ভালবাসা,
নিশ্বাস অবরুদ্ধ গতিপথে।
হৃদয়ে আঁকা জীবন্ত ছবি,
আজ মনের ক্যানভাসে অস্পষ্ট ।
স্মৃতির জোয়ারে ভেসে চলে,
অব্যক্ত মৃত্যুর আর্তনাদ।
বেদনার চরম আলিঙ্গনে,
অভিশপ্ত ভালবাসার যবনিকা ।
সুপ্ত ভালবাসার অপমৃত্যু,
অগ্নিদগ্ধ হৃদয়ের শূন্যতা।
