Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

#ক্লান্ত_পৃথিবী_শান্তির_খোঁজে
   ✍️প্রিয়াঙ্কা

মেঘলা আকাশ বৃষ্টি ভেজা দিনে
বসে আছি জানলাধারে,
নিজ মনে আকাশ পানে চেয়ে
হাতে আমার রবি ঠাকুরের সঞ্চয়িতা!!
একটা একটা করে পাতা উল্টাচ্ছি...
কানে ভেসে আসছে তাঁরই গাওয়া গান
"সকাতরে…


#ক্লান্ত_পৃথিবী_শান্তির_খোঁজে
   ✍️প্রিয়াঙ্কা

মেঘলা আকাশ বৃষ্টি ভেজা দিনে
বসে আছি জানলাধারে,
নিজ মনে আকাশ পানে চেয়ে
হাতে আমার রবি ঠাকুরের সঞ্চয়িতা!!
একটা একটা করে পাতা উল্টাচ্ছি...
কানে ভেসে আসছে তাঁরই গাওয়া গান
"সকাতরে ওই কাঁদিছে সকলে,শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে,মঙ্গলবারতা।"
এমন দুর্যোগের দিনে মন বসছে না কোনো কাব্যি করতে,
চারিদিকে মেঘের গর্জনে ভয়াবহ ঝড়ের আঘাতে যেন চোখের নিমিষেই সব শেষ হয়ে যাচ্ছে!!
কত বাড়িঘর,কত মানুষ তাদের প্রাণ হারাচ্ছে, আনমনা মনকে কল্পনায় ডুবিয়ে রাখতে
হাতে তুলে নিয়েছি "বনলতা সেন"
এক একটা লাইন যেন আমায় নতুন করে জাগিয়ে তুলছে... "আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন..."
জীবনানন্দ দাশের কবিতা তে যেন এক অদ্ভুত অনুভূতি থাকে,
তাঁর লেখা কবিতা যেন আরো জীবন্ত করে তোলে!!
এমন দুর্যোগের দিনে মহাশ্বেতা দেবীর "ভাত" গল্পের উচ্ছব নাইয়ার সেই করুন দৃশ্য যেন এই ভয়ানক পরিস্থিতিতে বড্ড প্রাসঙ্গিক হয়ে পড়েছে..
ডায়েরির পাতা খুলে লিখতে শুরু করেছি কিন্তু ক্রমশ কলমের বেড়াজালে বাঁধা পড়ে গেছে...
নজরুলের বিদ্রোহী রূপ যেন আজ বারবার ভেসে উঠছে,
ক্ষুধার্ত মানুষগুলো আজ অনাহারে সুখ খোঁজে!
ক্লান্ত পৃথিবীর মানুষ শান্তির আশায় মুখ গোঁজে।।
     #সমাপ্ত