Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

গর্জাতেও হয় মাঝেমাঝে
                প্রদীপ সেন

লোকটা নিরীহ, সাতেও নেই, পাঁচেও নেই।
যখন যা, তখন তা-ই নিয়ে থাকে নিরিবিলি,
নির্ভেজাল, অল্পতেই তুষ্ট, গোবেচারা গোছের।
চারদিকে কত কী ঘটছে, লোকটার ভ্রুক্ষেপ নেই।
ব্যবস্থার ভাঁজে ভাঁজে ল…


গর্জাতেও হয় মাঝেমাঝে
                প্রদীপ সেন

লোকটা নিরীহ, সাতেও নেই, পাঁচেও নেই।
যখন যা, তখন তা-ই নিয়ে থাকে নিরিবিলি,
নির্ভেজাল, অল্পতেই তুষ্ট, গোবেচারা গোছের।
চারদিকে কত কী ঘটছে, লোকটার ভ্রুক্ষেপ নেই।
ব্যবস্থার ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা অব্যবস্থা
অনেকেই বুঝে গিয়ে ঘোলা জলে নেমে গেছে
ডুলা ভরে নিয়ে যায় যে যতটা পারে, নিজ নিজ ঘরে।
লোকটা দূরে দাঁড়িয়ে থেকে দেখে সব হা-করা চোখে।
ওরা যেতে যেতে বলে, তোমার কিস্যু হবেনা
শুধু চেয়ে চেয়ে ঢোক গিলেই গেলে এতকাল।
লোকটা বোকা হাসি হেসে বলে, যা করছো, তাকি ঠিক?
ভরা ডুলা নাচাতে নাচাতে ওরা বলে, বেঠিকের যুগে
আজকাল বেঠিকই ঠিক, ঠিক আজ বেঠিক।
বেঠিক করো আর নেড়ি কুকুরের মত বুক্কন ছাড়ো,
দেখবে, আঙুল সব নুয়ে গেছে, তুমিই ঠিক।

আগরতলা, ২৯/০৫/২০