যে কবিতায় আমি নেই
মৌসুমী মুখার্জী
যে কবিতায় আমি নেই মন বলে, আদতে,
সে কবিতায় আছে শুধু আমার অনুভূতি,
সে কবিতায় তুমি প্রকাশ্য, আমি থাকি নেপথ্যে।
হৃদয় জোড়া তোমার ই তো নাম গুনগুন,
কবিতায় অথবা চেতনায়, সঞ্জীবন।
তুমি ছাড়া কিছুই তো …
যে কবিতায় আমি নেই
মৌসুমী মুখার্জী
যে কবিতায় আমি নেই মন বলে, আদতে,
সে কবিতায় আছে শুধু আমার অনুভূতি,
সে কবিতায় তুমি প্রকাশ্য, আমি থাকি নেপথ্যে।
হৃদয় জোড়া তোমার ই তো নাম গুনগুন,
কবিতায় অথবা চেতনায়, সঞ্জীবন।
তুমি ছাড়া কিছুই তো নেই,, সম্ভাবনা
আমার কবিতায় পাও কি শুধুই বিড়ম্বনা?
তোমার নামে যাই লিখিনা কেনো,,
আমি বিনা কবিতায় তুমি , হবেই না জেনো।
আমার কবিতায় আমি থাকি অস্তিত্বময়,
আমার কল্পনা তো শুধু ই অলীক নয়।
আমার কবিতা অনুভবে , দস্তুর মতো বিশ্বাসী,
তুমি আছো , আর নেই কোনো কামনা, নই কিছু প্রত্যাশী।
জানি নিজেকে কেন্দ্র করে কোনোদিন লিখিনি কিছু,,
সব কবিতাই তুই ...…. নয় তুমিময়,
আমি আছি অন্তরালে ..... আখরের মালায়,
ভাবনায় বসত গড়েছো তো সেই তুমি, আমি চলি পিছু পিছু।
রজনীগন্ধা স্তব্ধ এসে... তোমার দরজায়.
তোমাকে নিয়ে একান্তে গাঁথি কাব্য মালাই ,, না হয়।
