Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

বিভাগ -কবিতা

চরিত্র
মালা সেন দে
১৩।৫।২০২০

আমি যখন ছোটো ছিলাম , আমাদের বস্তির ঘরে ,
মার সাথে ভালই কাটছিল দিনগুলো ।
ছোট্ট ঘরটার দেওয়ালে ঝোলানো ছিলো একটা আয়না,  তার কিছুটা ছিল ফাটা ,
মা রান্নার কাজে বেরিয়ে গেলে , আমি আয়নার সাথে বলত…



বিভাগ -কবিতা

চরিত্র
মালা সেন দে
১৩।৫।২০২০

আমি যখন ছোটো ছিলাম , আমাদের বস্তির ঘরে ,
মার সাথে ভালই কাটছিল দিনগুলো ।
ছোট্ট ঘরটার দেওয়ালে ঝোলানো ছিলো একটা আয়না,  তার কিছুটা ছিল ফাটা ,
মা রান্নার কাজে বেরিয়ে গেলে , আমি আয়নার সাথে বলতাম কত কথা ।

মা বাড়ি ফিরেই দিত বকুনি সারাদিন কি এতো আয়নায় কথা বলিস ,
আমি বলতাম মা আমি তো অভিনয় করি ,
কখনো তুমি , কখনো বাবা না ! বাবাকে তো দেখিনি !
সীতা , রমা , গীতা ওদের সাথে ঝগড়া করি আয়নায় ।

আজ অনেকদিন হলো , মা আর আজ নেই ,
আমি এখন আয়না না , দর্শকের সামনে কথা বলি ।
ওরাই তো আমার আয়না , চরিত্র মূল্যায়নে ,
ঘরে না রঙ্গমঞ্চে রঙ মেখে প্রতিদিন কত চরিত্র আমার হয় ।

আমার সুখ দুঃখগুলো চাপা পড়ে যখন সাজিয়ে দেওয়া কোনো সংলাপ বলি ,
গোটা প্রেক্ষাগৃহ হাততালি দিয়ে ওঠে , আমার পোশাকে ঢাকা কান্না ছাপিয়ে ।
কান্নাগুলো আরও প্রাণ পায় উপবাসী পেটে ,
চিত্রনাট্য জমে উঠলেই বাঁচার মানে খুঁজে পাই ।

জীবনের পালাগান হারিয়ে যায় অচেনার আড়ালে ,
অভিনয়ের বদ্ধভূমিতে আমি এক পরাজিত সৈনিক ।
চরিত্রের রঙের অবয়বে ঢেকে দিচ্ছে আমার যন্ত্রণায় কাতর শরীরটাকে ,
যতদূর চোখ যায় কালো পর্দার আস্তরণ ঘিরে ধরেছে  আমি নামক চরিত্রটাকে ॥