Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

খোঁজ
অনির্বাণ  মুখোপাধ্যায়
---------------------------------
হঠাৎ আবার ফিরতে পারি
বুনো হয়ে যদি--
তোমার বুকের উপত্যকায়
হতাম আমি নদী।

কিংবা যদি হতাম আমি
বৃষ্টি ভীষণ ঝেঁপে--
নাভিমূলে বন্যা হতো
উঠতে তুমি কেঁপে।

হয়তো হতাম ভূমিকম্প
কা…


খোঁজ
অনির্বাণ  মুখোপাধ্যায়
---------------------------------
হঠাৎ আবার ফিরতে পারি
বুনো হয়ে যদি--
তোমার বুকের উপত্যকায়
হতাম আমি নদী।

কিংবা যদি হতাম আমি
বৃষ্টি ভীষণ ঝেঁপে--
নাভিমূলে বন্যা হতো
উঠতে তুমি কেঁপে।

হয়তো হতাম ভূমিকম্প
কাঁপতে থরথর--
তোমার ঊরুর সানুতলে
লজ্জা জড়সড়।

হতাম যদি পাগলা হাওয়া
তোমার বিবশ চুলে--
নিয়ম ভেঙে জানি তুমি
যেতে সবই ভুলে।

পিয়াল শাখায় বাসা বেঁধে
হতাম আমি পাখি--
মুগ্ধ হয়ে দেখতো শুধু
তোমার যুগল আঁখি।

কিন্তু আমি হই না কিছু
স্বপ্ন দেখি রোজ--
মহাকালের দীর্ঘপথে
করছো আমার খোঁজ।