Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

#অপেক্ষায়_আছি
#শিমলা

ঠিকানার কাছে জমে আছে ধূলো,
ডাকবাক্সের লালচে রঙে শুকিয়ে আছে আলো।চৌকাঠে তবে অপেক্ষার দন্ড হই,,,,
তুমি হাতে গুঁজে দিও একখানা চিঠি
পৃথিবী সুস্থ হলে।
দগ্ধ পথের নিঃসঙ্গতায় মাতামাতির খেলা নেই আর,
ধূলোর গাঁয়ে চিহ্ন …


#অপেক্ষায়_আছি
#শিমলা

ঠিকানার কাছে জমে আছে ধূলো,
ডাকবাক্সের লালচে রঙে শুকিয়ে আছে আলো।চৌকাঠে তবে অপেক্ষার দন্ড হই,,,,
তুমি হাতে গুঁজে দিও একখানা চিঠি
পৃথিবী সুস্থ হলে।
দগ্ধ পথের নিঃসঙ্গতায় মাতামাতির খেলা নেই আর,
ধূলোর গাঁয়ে চিহ্ন হয়না এখন এগিয়ে যাবার কিংবা পিছিয়ে পড়ার,
 প্রকৃতির কাছে সত্য ভাষণের সময় হয়েছে বুঝি,
তবে, বলে ফেলি  অমোঘ সত্য.......
চোখের কোনে জমে থাকা ভালোবাসা,আকুতি, প্রত্যাশা সবগুলো,
ঝরে পড়ুক সময়ের আঁচলে,
একখানা চিঠির আদলে, সম্ভাষণের সৌন্দর্য্যে।
স্তব্ধ পৃথিবীর জৈবিক আগ্রহে, বায়বীয় শাসনে,  সৃষ্টির গাঢ়তর আতিথিয়তায়  তুমি নীলখামে বন্দি একখানা চিঠি দিও গুঁজে আমার  আঙ্গুলের ফাঁকে,
সুস্থতার প্রত্যাশায়।