Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

কবিতা বিভাগ
তপনকুমার বন্দ্যোপাধ্যায়
১৫/০৫/২০২০
১লা জ্যৈষ্ঠ ১৪২৭

ভুলের বাগানে

আমি কোনও শ্লোগান লিখিনা
আমি প্রেম জোয়ারে ভাসিনা
আমি চাই মানুষের মাত্রাজ্ঞান হোক
আমি চাই ভুলতে বিভেদের শোক

তাই কলম পিষি সন্ধ্যা সকালে
বড়ই কষ্টে আছি ভুলে…


কবিতা বিভাগ
তপনকুমার বন্দ্যোপাধ্যায়
১৫/০৫/২০২০
১লা জ্যৈষ্ঠ ১৪২৭

ভুলের বাগানে

আমি কোনও শ্লোগান লিখিনা
আমি প্রেম জোয়ারে ভাসিনা
আমি চাই মানুষের মাত্রাজ্ঞান হোক
আমি চাই ভুলতে বিভেদের শোক

তাই কলম পিষি সন্ধ্যা সকালে
বড়ই কষ্টে আছি ভুলের বাগানে

 যদি বলো, জলদগম্ভীর
 মেঘ চাই, দেবো।
 যদি বলো মৃদুমন্দ বাতাস চাই
 তাও দেবো...

 শুধু অনুরোধ
 অসমাপ্ত পরিচ্ছেদ রেখোনা আর
 উপন্যাস শেষ করে যাও।

কপিরাইট তপনকুমার বন্দ্যোপাধ্যায়