Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

কবিতা - *বৃষ্টি নামুক রোজ*
কলমে - রীনা ঘোষ
তাং - ১৫/০৫/২০২০

তোমাকে তোমার থেকে ছিনিয়ে নেবো এ দুঃসাহস কোথায়,
এই বিরহের জন্মকথা, বুক উচাটন একটু রটা নেই কোনো পরিচয়।
গান ভঙ্গের ভাঙা তালে সুর ভঙ্গের সরু আলে মিথ্যে আশা রয়,
প্রমোদ বন…


কবিতা - *বৃষ্টি নামুক রোজ*
কলমে - রীনা ঘোষ
তাং - ১৫/০৫/২০২০

তোমাকে তোমার থেকে ছিনিয়ে নেবো এ দুঃসাহস কোথায়,
এই বিরহের জন্মকথা, বুক উচাটন একটু রটা নেই কোনো পরিচয়।
গান ভঙ্গের ভাঙা তালে সুর ভঙ্গের সরু আলে মিথ্যে আশা রয়,
প্রমোদ বনের ইচ্ছে গাছে ইচ্ছে আমার বাধা আছে হারিয়ে যাওয়ার ভয়।
একটু চিনে নেওয়ার লড়াই বিশ্বব্যাপী দ্বিধা ছড়ায় যাক না থেমে প্রাণ,
আলোর রাশির অহঙ্কারে অন্ধকার ও ডুকরে মরে বেজায় অভিমান।
আমিও তাই আপন ঘরে সূর্যাস্তের একলা চরে নিত্য প্রতীক্ষা,
তোমার লেখা শেষ চিঠিটা ধূসর রোদের প্রেমের কথা আমার অভিক্ষা।
তোমার তুমি এমনি থেকো কাটার বেড়া সাজিয়ে রেখো প্রণয় অভিশাপ,
আবার আমি চাইতে যাবো শূন্য হৃদয় জানি পাবো দগদগে প্রেমালাপ।
তাইতো তোমার বাদের খাতা আমার ছবির একটি পাতা আবছা স্মৃতি খোঁজ,
মেঘপালকের দূর শহরে তোমার ঘৃণার প্রেম পাহাড়ে বৃষ্টি নামুক রোজ।