#অসাদৃশ্য_চিহ্ন
মনিকান্ত । ১৫/০৫/২০২০
===================================
ফিরতে চেয়ে, যে পথে
এঁকে রেখেছিলাম বেশ কিছু অসাদৃশ্য চিহ্ন --
সে পথে আজ অযাচিত শূন্যতা,
কিছু মেঘ এসে ফিরে যায় রোজ,
ব্যালকনিতে বেলা …
#অসাদৃশ্য_চিহ্ন
মনিকান্ত । ১৫/০৫/২০২০
===================================
ফিরতে চেয়ে, যে পথে
এঁকে রেখেছিলাম বেশ কিছু অসাদৃশ্য চিহ্ন --
সে পথে আজ অযাচিত শূন্যতা,
কিছু মেঘ এসে ফিরে যায় রোজ,
ব্যালকনিতে বেলা বাড়ায় মনখারাপি রোদ...
পড়ে থাকা বলতে
কয়েক টুকরো অর্ধমৃত ট্রামলাইন, আর
কয়েকটা বেরঙিন রোডোডেনড্রণ।
---------- ফিরতে চেয়েছি তবুও,
অথচ ফেরা হয়নি আজও...
