. •সমাপিকা•
অজয় কুমার দত্ত
পায়ের পাতা ডুবিয়ে দাঁড়িয়ে তুমি
ছুঁয়ে যায় ঢেউ আকাশে শশাঙ্ক~
সাগর বেলায় দাঁড়িয়ে রয়েছি আমিও
মাঝে দূরত্ব আর ওলটানো এক শঙ্খ।
বয়েছে সময় বয়েছে ঊর্মি নীর
…
. •সমাপিকা•
অজয় কুমার দত্ত
পায়ের পাতা ডুবিয়ে দাঁড়িয়ে তুমি
ছুঁয়ে যায় ঢেউ আকাশে শশাঙ্ক~
সাগর বেলায় দাঁড়িয়ে রয়েছি আমিও
মাঝে দূরত্ব আর ওলটানো এক শঙ্খ।
বয়েছে সময় বয়েছে ঊর্মি নীর
চন্দ্রাতপে হিরণ্য নীল আভার~
কালতমিস্রা অরণ্য হয়ে ঘেরে
এই তো সে ক্ষণ চিরবিদায় নেবার।
শঙ্খটি ছুঁয়ে একবার মনে মনে
আর্তববাসে উতলা ঋতুপর্ণা~
যদি বলো প্রেমহীনা তুমি আমাতে
রাত পূর্ণিমা নীরবে অসিতবর্ণা।
©অজয়
১০-৩-২০২০
