আমার কবিতা
"ঘরে ফেরা"
অমল কুমার ব্যানার্জী
পুনে, মহারাষ্ট্র
15/05/2020
(লেখা- 08/05/2020)
--------------------------------------------------------------------
ওদের ঘরে ফেরার কথা লেখা হল লাইনের মাঝে রক্তের অক্ষরে,
শ্রান…
আমার কবিতা
"ঘরে ফেরা"
অমল কুমার ব্যানার্জী
পুনে, মহারাষ্ট্র
15/05/2020
(লেখা- 08/05/2020)
--------------------------------------------------------------------
ওদের ঘরে ফেরার কথা লেখা হল লাইনের মাঝে রক্তের অক্ষরে,
শ্রান্ত শ্রমিকের দল পায়ে হেটে ঘরে ফিরে।
রেল লাইন ধরে হাঁটা দেয় সুদূর পশ্চিম থেকে,
ক্লান্ত কলেবর কখন যে ঢলে পড়ে লাইনের মাঝে।
হয়তোবা ভেবেছিল, এ লকডাউনে ট্রেন কি আসবে রেল লাইন ধরে?
গুডস ট্রেন, যাতে ছিল হয়তোবা চাল ডাল তেল নুন চিনি ।
পিষে দিয়ে চলে গেল অর্ধ মৃত বুভুক্ষু শ্রমিকের দল,
এও হতে পারে পরিস্থিতির চাপে, নয় তো এ স্বেচ্ছা মরণ ?
এই পরিস্থিতিতে সরকার ব্যর্থ, দিতে দুবেলা দুমুঠো ভাত প্রবাসী শ্রমিকদের,
এ তথ্য সত্য আজ বহুলাংশে, এ লকডাউনে।
চায় নিরপক্ষে অনুসন্ধান এ ঘটনার, সরকারি বয়ান কোথায়?
নেই কোথা অনুদান সরকারের, শান্তনা বাক্য ব্যয় শুধু ?
হে শ্রমিক তোমার শ্রমের দাম দেবে না কখনও
এ সমাজ,
আছে শান্তনা বাক্য, রাজ্য রাজনীতি সবই আছে,
শুধু নেই কোন ঠিকানা তোমার।
পৃথিবীর ইতিহাস পাল্টায়, শ্রমিকের সংজ্ঞাটা আজও সেই সাদামাটা রয়ে গেছে,
শ্রমিকের রক্তের দাম নেই আজও, অধিকার নেই অন্নের।
আজও সারাদিন কাজ করে ঘরে ফিরে,
রক্তের বিনিময়ে ঘরে ফেরা হোলো কি তাদের ?
অমল কুমার ব্যানার্জী
Copyright reserved
08/05/2020
