ভাষারা স্বপ্নের উপন্যাস :------
সুজাতা দাস:------
নিঃশব্দ রাত্রির, চমকে ওঠা স্বপ্ন-
ভালোলাগার আবেশ-----
নতুনত্বের আশ্বাসে নানান ব্যঞ্জনা,
একান্ত ভাবেই না বোঝা কিছু
নতুন ভাষাদের আনাগোনা-
নিস্তব্ধ রাতের, শব্দহীন …
ভাষারা স্বপ্নের উপন্যাস :------
সুজাতা দাস:------
নিঃশব্দ রাত্রির, চমকে ওঠা স্বপ্ন-
ভালোলাগার আবেশ-----
নতুনত্বের আশ্বাসে নানান ব্যঞ্জনা,
একান্ত ভাবেই না বোঝা কিছু
নতুন ভাষাদের আনাগোনা-
নিস্তব্ধ রাতের, শব্দহীন ভাষাগুলো
অবুঝ আর আবেগী-----
আঁধারের বুকে উজ্বল তারার মতো,
নিজের অজান্তেই ভালোলাগায়
ফুটে ওঠে নানা আবেশে-
দুই'হাতের আলিঙ্গনে, জড়ানো শরীর
নেশা লাগা স্বপ্নের ভাষা------
ভেঙে'পড়া চুলের ছড়ানো রাশির মাঝে,
হারিয়ে যাওয়া ঘোরের আবেশে
অনুভূতিরা ছড়ায় অনুভবে-
ভালোলাগা' আবেশ ছড়ায় অনুভূতিতে
ভালোবাসা উপন্যাস গড়ে----
তৈরি হয় এক উপাখ্যান জীবন যুদ্ধের,
খানিক এগিয়ে পিছিয়ে চলা
নষ্ট জীবনকে সাথে নিয়ে-
একটা সময় গল্পের উপাখ্যান শেষ হয়
শেষ হয় জীবনের ছন্দ-----
যুদ্ধশেষে এক জীবন্ত লাশ হয়ে বাঁচা শুধু
উল্টে পাল্টে দেখা উপন্যাস
যা জীবনেরই গল্প শুধু।।
কপিরাইট @1443 সুজাতা
28/5/2020
বৃহস্পতিবার
