কবিতা—ভোরের স্বপ্ন ৷
শক্তি কুন্ডু ৷
যেখানে সুখ কুড়োনোর আগেই
সব হয়ে যায় শেষ ,
সেই শেষের গভীরতা মাপাই
আমাদের অভ্যেস ...!
যেখানে অন্ধ কানাই পথ চিনে ফেলে
অনুমানে ভর করে ...সেখানে
মহাতামসের অতল তলানো
কি এমন বিশেষ !
যেখানে যুদ্ধের রঙ…
কবিতা—ভোরের স্বপ্ন ৷
শক্তি কুন্ডু ৷
যেখানে সুখ কুড়োনোর আগেই
সব হয়ে যায় শেষ ,
সেই শেষের গভীরতা মাপাই
আমাদের অভ্যেস ...!
যেখানে অন্ধ কানাই পথ চিনে ফেলে
অনুমানে ভর করে ...সেখানে
মহাতামসের অতল তলানো
কি এমন বিশেষ !
যেখানে যুদ্ধের রঙ সাদায় মেশে
কফিনে বন্দি হয়ে ....সেখানে ও দেখো
একরোখা নাভি ...
বুলেট রুখছে
বুক পেতে দিয়ে ...
আমাদের ই কোনো মায়ের গর্ভে
জন্মানো কোনো ছেলে !!
যেখানে শেষ পঙতিতে যবনিকা আঁকে
কবিতা কোনো ক্রমে ..
সেখানেই কোনো কবি এসে লেখে
ভোরের স্বপ্নটাকে ৷
