দৈনিক প্রতিযোগিতা
শিরোনাম - নিরাশার ছবি
কলমে -মঞ্জুলা বর
তারিখ - 29.05.2020
কিছু বলো না !
উত্তর বুকে
রেখে যাও এড়িয়ে ।
আঁচড় কাটে, প্রশ্নরা
অবশেষে ----!
সন্ধানী চোখ খুঁজে বেড়ায় !
সন্দেহের গন্ধ ভাসে
আশেপাশ…
দৈনিক প্রতিযোগিতা
শিরোনাম - নিরাশার ছবি
কলমে -মঞ্জুলা বর
তারিখ - 29.05.2020
কিছু বলো না !
উত্তর বুকে
রেখে যাও এড়িয়ে ।
আঁচড় কাটে, প্রশ্নরা
অবশেষে ----!
সন্ধানী চোখ খুঁজে বেড়ায় !
সন্দেহের গন্ধ ভাসে
আশেপাশে ।
সুরভি ছন্দে হৃদয় নাচে
অনুভূতির অনুভবে ।
স্বপ্নেরা উঁকিঝুঁকি দিতে দিতে
ঘুরে ফিরে হাঁটে
নীরব স্মৃতিতে ।
ইচ্ছেরা সন্দেহের
গন্ধ শুঁকে শুঁকে
পায় কিছু নমুনা ।
আদুরী মন,অভিমানী চোখে
শূন্য আকাশে
ছোপ ছোপ দাগ ফেলে
থাকে চেয়ে চেয়ে !
বিরহের ব্যথা
ভাঙা মনের দেওয়ালে
আঁকে নিরাশার ছবি ।।
