দৈনিক প্রতিযোগিতা
বিভাগ কবিতা : ~
মনসিজ
বিনয় ভট্টাচার্য্য
২৯ মে ২০২০
মন দেয়া যায় মন নেয়া যায়
মন কভূ কেনা যায়না
মন্দিরা বাজে মনোমন্দিরে
মনোসিজ প্রেম কভু মরেনা।
মরুময় বুকে ওঠে মরুঝড়
ম…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ কবিতা : ~
মনসিজ
বিনয় ভট্টাচার্য্য
২৯ মে ২০২০
মন দেয়া যায় মন নেয়া যায়
মন কভূ কেনা যায়না
মন্দিরা বাজে মনোমন্দিরে
মনোসিজ প্রেম কভু মরেনা।
মরুময় বুকে ওঠে মরুঝড়
মর্মবিদারী বেদনা
মরীচিমালীর কিরণমালায়
মরীচিকা বিভ্রম কভু যায়না।
মনসিজ প্রেমে মজেছে ধরনী
মুকুলিত মায়াকাননে
ফোটে কত ফুল নিত্য মনেতে
প্রকৃতির মহা অঙ্গনে।
মলয়ানিল আসবে কখন
বসে রই প্রত্যাশে
স্নিগ্ধ শীতল মনের এষণা
ভরবে মধুর সুবাসে।
---------------------
