দৈনিক প্রতিযোগিতা
বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম- আকশটা ভাগ করে নিতে চায়নি বলেই
কলমে- জগবন্ধু রক্ষিত।
তাং- ১৩.০৫.২০২০
কমবয়সী ছেলেগুলো আকাশটা ভাগ করে নিতে চায়নি বলেই ওদের বেশ কয়েকজনকে মরতে হয়েছিলো...
ঘরে ঘরে মড়াকান্না শুনেছিলাম সেদিন…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ- গদ্য কবিতা
শিরোনাম- আকশটা ভাগ করে নিতে চায়নি বলেই
কলমে- জগবন্ধু রক্ষিত।
তাং- ১৩.০৫.২০২০
কমবয়সী ছেলেগুলো আকাশটা ভাগ করে নিতে চায়নি বলেই ওদের বেশ কয়েকজনকে মরতে হয়েছিলো...
ঘরে ঘরে মড়াকান্না শুনেছিলাম সেদিন।
মাঝবয়সী আমরা নিজেদের আকাশটাকেই চিনে উঠতে পারিনি কোনোদিন,
তার সীমানা কতদূর অব্দি ;
কখন কখন তারও রঙ লাল হয়;
সে খবরই রাখিনি কেউ...
তাই আজও আকাশপথে যুদ্ধ হয়;
লাখ লাখ মানুষ মরে;
রোজ রক্তের স্রোতে ভেসে চলে কতশত বেওয়ারিশ লাশ;
আর মায়ের কান্নার প্রতিশব্দ মেলাতে না পেরে বারবার লজ্জায় মুখ ঢাকে সভ্যতা ;
সভ্য সমাজ।
আজ সারা আকাশে গরিবিয়ানার ছোপ ছোপ দাগ ;
কারা যেন এঁকে দিয়েছে লাভক্ষতির হিসেব,
লিখে দিয়েছে হারজিতের গল্প...
আসলে,মাঝবয়সী আমরা নিজেদের আকাশটাকেই চিনে উঠতে পারিনি কোনোদিন...
