কবিতা
‘ঝামেলা’
সুদীপ রায়
১৩.০৫.২০২০
..................
কি বলেন আপনারা ?
এক মরুপ্রান্ত থেকে অন্য পৃথিবীতে যেতেই যখন হবে,
যেখানে নবনীতা সাহারা নেই, নেই অলকেশ সান্যাল,
সেখানেই দুদণ্ড জিরিয়ে নেওয়া ভালো।
নবনীতাকে চেনোনা তুমি ?
ওই সেই…
কবিতা
‘ঝামেলা’
সুদীপ রায়
১৩.০৫.২০২০
..................
কি বলেন আপনারা ?
এক মরুপ্রান্ত থেকে অন্য পৃথিবীতে যেতেই যখন হবে,
যেখানে নবনীতা সাহারা নেই, নেই অলকেশ সান্যাল,
সেখানেই দুদণ্ড জিরিয়ে নেওয়া ভালো।
নবনীতাকে চেনোনা তুমি ?
ওই সেই রুক্ষ চেহারার রোগাসোগা মেয়েটা
কাঁধে ঝোলা ... ফুক ফুক করে সিগারেট টানে।
তা সেই মেয়েটি যেখানেই থাকে,
অথবা মিনতি সরকার, বা মিলি বসাকেরা,
কেস কিচাইন করে রাখে ওরা ... মানে অলকেশ তাই বলে।
অন্য পৃথিবীতে যাওয়ার আগে তাই,
ওসব উটকো ঝামেলা চাই না আমি।
ভালোবাসা কোন গোয়ালের গরু
খুব্ জেনে গেছি। এখানে সমাজবাদ।
তার মানে সব ওই ইসের এপিঠ, ওপিঠ।
আমি বরং কাল ট্রেনে করে গুজারাট চলে যাই।
