Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

অপেক্ষায়...
------------------
             সুমন চৌধুরী

ঠিক তোমারই মতো, পৃথিবীটা ঘুমিয়ে গেলে আঁধারের বিছানায়..!

আমি শুধু জেগে থাকি, অগুনতি প্রহরের মাপকাঠি হাতে নিয়ে কবিতার ছোট্ট একটা কোণে বসে,
আর একটা ভোরের অপেক্ষায়..।

নীরব শব্দ…


অপেক্ষায়...
------------------
             সুমন চৌধুরী

ঠিক তোমারই মতো, পৃথিবীটা ঘুমিয়ে গেলে আঁধারের বিছানায়..!

আমি শুধু জেগে থাকি, অগুনতি প্রহরের মাপকাঠি হাতে নিয়ে কবিতার ছোট্ট একটা কোণে বসে,
আর একটা ভোরের অপেক্ষায়..।

নীরব শব্দদের জানালার ফাঁক দিয়ে পূবের আকাশ থেকে একমুঠো রঙমাখা সোনালী দীপ্তি এসে, রাতজাগা পাপড়ি স্পর্শ করে বলে, আমি নতুন...।

তখন ধুঁয়া উঠা চায়ের কাপে বেজে ওঠে,থেমে থাকা ঠুমরীর সুর,
আপন খেয়ালে গাইতে থাকে ছন্দ...।

আমি সহস্র সকাল কে দেখেছি, অচিন অস্তিত্বে..গ্রীষ্মের রৌদ্রের মতো দাবদাহ হয়ে ছড়িয়ে যেতে,
সময়ের বদ রক্তে....!

অজস্র দুপুরের ভাতঘুমে, ক্লান্তিকে গুনতে গুনতে গুলিয়ে গেছে ধাবিত ধারাপাত, ভাঙতে ভাঙতে ভেঙে পড়ে ভগ্নাংশের ভাষা..!

তবুও সযত্নে সাজাতে থাকি,বিবর্তনের বাক‍্য দিয়ে, বিকেলের কবিতা..!

যখন মুছে যায়, একটু একটু করে লিকলিকে দিগন্তের দীপ্তি, গোধূলির গর্ভ থেকে,
আর একটা আঁধারের অপেক্ষায়.........!

                                  ----------------------