মৌসুমী মুখার্জি
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্ম দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি
কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধার্ঘ
হে কবি ,কাজী নজরুল ইসলাম,
"মোর ঘুমো ঘোরে এলে মনোহর"
বললে," ভোর হলো দোর খোলো"
"আ…
মৌসুমী মুখার্জি
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্ম দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি
কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধার্ঘ
হে কবি ,কাজী নজরুল ইসলাম,
"মোর ঘুমো ঘোরে এলে মনোহর"
বললে," ভোর হলো দোর খোলো"
"আমি আপন পিয়াসে" "আশা" নিয়ে চেয়ে থাকি,
,"অকেজোর গান" বাজে, "ছাত্রদলের গানের" তালে
কুটুর কুটুর পেয়ারা খায় কাঠবিড়ালী বাগানের পেয়ারা গাছে,
ভাবলাম তালপুকুরের ধারে লিচু বাগানে , অনেক লিচু
চুরি করি লিচু আপনমনে
কানমলা খেয়ে বাড়ি ফিরি "পলাতকা "হয়ে,,ব্যস
""দ্বীপান্তরের বন্দিনী ,"হলাম।
"ঘরে বসে দেশের কথা ভাবি" অগত্যা......
তুমি তো সাম্য বাদের গান গাও
জাতপাতের ধার ধারণা। আজ বড়ই বিপর্যয়ের দিন,,,,
"কান্ডারী" হয়ে হাল ধরো। বিষের
বাঁশি বাজে অহরহ, নীল গরলে সবকিছু ছার খার।
অভিশাপে দগ্ধ পৃথ্বী,, "সব্যসাচীর" মতো রক্ষা করো দেশ।
শুভ জন্মদিন সশ্রদ্ধ প্রনাম তোমায়,,
"অঞ্জলী লহ মোর "গানে কবিতায়।
মহাসিন্ধুর ওপর থেকে ভেসে আসা ডাকের আগে
দেখে যেতে চাই সুন্দর ভারত।
ঘুমভাঙ্গে সকালে, তবে কি" চাঁদনী রাতের" মায়াময় স্বপ্নমাখা সকাল ছিল?
কোথায় লিচু গাছ ? পেয়ারা গাছ? কাঠবিড়ালের পেয়ারা খাওয়া?
এ যে দেখি শুধুই,,"" বাতায়ন পাশে গুবাক তরুর সারি""।
