Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

চন্দ্রাণী মিত্র বোস
#চিন্তনে_নজরুল
#গদ্য

#আমার_কবি

আমার কবি নজরুল ... সবাই তোমায় বিদ্রোহী কবি বলে ..!  তুমি লিখে গেছো
"আমি চিরদুর্দম, দূর্বিনীত, নৃশংস,
মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
আমি মহাভয়, আমি অভিশাপ …


চন্দ্রাণী মিত্র বোস
#চিন্তনে_নজরুল
#গদ্য

#আমার_কবি

আমার কবি নজরুল ... সবাই তোমায় বিদ্রোহী কবি বলে ..!  তুমি লিখে গেছো
"আমি চিরদুর্দম, দূর্বিনীত, নৃশংস,
মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস!
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর,
আমি দূর্বার,
আমি ভেঙে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দ’লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান মাইন!
আমি ধূর্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সুত বিশ্ব-বিধাতৃর!
বল বীর-"

তা হবে হয়তো ... আমার কাছে তুমি আমার প্রাণের কবি !
আমি সাধারণ , অতি সাধারণ কাজ কি আমার তোমার ওই বিদ্রোহী রূপে ...
তুমি বরং পূর্ণিমা রাতে ওই গানটি আবার একবার শোনাবে আমায় ..
"তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সে কি মোর অপরাধ / চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী / বলে না তো কিছু চাঁদ।"

তুমি জানো কবি ... তোমার লেখা পড়তে পড়তে সেই সেবার আমি যখন প্রথম প্রেমে পড়ি ... তোমার বাঁশি বাজানো রূপে মুগ্ধ হই ... সত্যি বলছি বড়ো রাগ হয়েছিল সেদিন তোমার ওপরে ...
কেন তুমি এযুগে এলে না ...
 আহা ! বাঁশির সুরে শুধু নার্গিসের অধিকার তা কেন !
 তবু প্রণাম জানাই তোমায় ... কেন জানো ওই যে মন কেমন করা এক রাতে  কানে ভেসে এলো " শাওন রাতে যদি স্মরণে আসে মোরে / বাহিরে ঝড় বহে/ নয়নে বারি ঝরে ।"

তুমি তাই যাই ভাবো কবি আমি তোমায় প্রাণের মন্দিরে আসন দিয়েছি ..
কিন্তু
তোমার কথা পড়তে পড়তে তোমার নার্গিসকে বড্ড মনে পড়লো আজ ..
আজ নার্গিসের হয়ে তোমায় লিখে গেলাম এই চিঠি ..

ওগো আমার প্রিয় ...

১৯২৪ সালের ৪ঠা এপ্রিল তুমি বিয়ে করে
আনলে তোমার ঘরে 'আশালতা'কে
আমাকে তো তুমি মুক্তি আগেই দিয়েছিলে কবি ...
অথচ দেখো ... আমার নাম বদলে যেদিন তুমি আমায় ইরানী ফুলের নাম রাখলে
নার্গিস আসার খানম ...
আমি দুচোখ ভরে তোমায় দেখেছিলেম সে রাতে ...

চলে গেলে তুমি ...
লিখে পাঠালে "তুমি এই আগুনের পরশ মাণিক না দিলে আমি 'অগ্নিবীণা' বাজাতে পারতাম না __ আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উপস্থিত হতে পারতাম না"

কবি ভুলে কি গেছিলে সেদিন ... যেদিন লিখেছিলে তুমি ..." যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই , কেন মনে রাখো তারে ,
ভুলে যাও , তারে ভুলে যাও একেবারে "

আমাকে ঢাকা পাঠিয়ে দিয়ে তুমি লিখে পাঠালে " তুমি ঢাকা ফিরে যাও , আমি খুব সত্বর ঢাকা আসছি "
সেই সত্বর জীবনে আর তো কোনদিন আসেনি কবি ... আমার শেষ যাত্রার খবর শুনে এক বার গাইবে তুমি সেই গান
"শাওন রাতে যদি স্মরণে আসে মোরে

হাতের মুঠোয় ধরা তোমার লেখা সেই শেষ চিরকুট ..."জীবনে তোমাকে পেয়ে হারালাম , তাই মরণে তোমাকে পাব এই বিশ্বাস আর সান্ত্বনা নিয়ে বেঁচে থাকব "
অথচ আমি তো সেই কবেই মরে গেছি কবি ...
আমি চলে গেলাম কবি ...
কানে ভেসে আসছে তোমার কথা ..
" নার্গিস ! নার্গিস !!
তব কুঞ্জে কাঁদে আজি গানের পাখী
ফিরে সে যাবে নাকি ?
বুক ভরা ব্যথা লয়ে চোখ ভরা জল
আসিয়াছে দ্বারে তব দুরন্ত বাদল
সজল নয়নে শুধু ফিরেছে ডাকি
কথা কহিবে নাকি ?"
আমি চলে গেলাম কবি ...

তোমার প্রমিলার চাঁপা ফুলের মতো রঙ নিয়ে তুমি যেদিন কাব্য লিখলে ' দোলন চাঁপা '

আমার নিদ্রা বিহীন রাতে আমি কেঁদেছিলাম কবি ...মনে পড়েছিল তোমার সেই বাঁশির সুরের কথা ! সারারাত আমিও তো ঘুমোই নি সেদিন ...
সকালে তোমার সামনে মাথা নিচু করে বলেছিলাম ' গত রাত্রে আপনি কি বাঁশি বাজিয়ে ছিলেন ? আমি শুনেছি "
তুমি উদাস চোখে দেখেছিলে আমায় ...

ক্ষমা করো কবি ...
শুধু বলি " দয়া করো মোরে দয়া করো , আর আমারে লইয়া খেলো না নিঠুর খেলা
শত কাঁদিলেও ফিরিবে না প্রিয় শুভ লগনের বেলা "

আমি চলে গেলাম কবি !
তুমি তো বলেছ " দুনিয়ায় যত রকম ব্যথা আছে তার মধ্যে বিচ্ছেদের ব্যথাটাই সবচেয়ে আনন্দের "
তবে তাই হোক ...
"যেদিন আমি হারিয়ে যাবো  বুঝবে সেদিন বুঝবে / অস্তরাগের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে /বুঝবে সেদিন বুঝবে/...আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরী রঙ্গে / সেই তরীতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে /... পড়বে মনে সে কোন রাতে এক তরীতে ছিলেম সাথে/এমনি গাঙ ছিল জোয়ার / দুই তীরেতে এমনি আঁধার / তেমনি তরী ছুটবে /বুঝবে সেদিন বুঝবে "

প্রণাম জানাই কবি ...
"নাই চিনিলে আমায় তুমি
রইবো আধেক চেনা "
✍️ রামধনুর লেখনীতে চন্দ্রানী

 ★ আমার প্রাণের কবির প্রতি আমার এই অতি সাধারণ লেখা ...হয়তো ভাষা বা কাব্যের তেমন ছোঁয়া নেই এতে ... কিন্তু আমার অনুভূতি সে তুমি বুঝে নিও কবি ..
🙏 ক্ষমা করে দিও ভুল হলে ...