Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#প্রাক্তন
কলমে-সঙ্গীতা ভদ্র কর্মকার
১৭/৫/২০২০
      **********
কোন এক পড়ন্ত বিকেল বেলায়
টুপ্ টাপ ঝড়ে পরা কৃষ্ণচূড়া,
কোন এক গাছের তলায়
হঠাৎ দেখা হয়েছিল দুজনের ।
মাসটা ছিল মনে হয়
রঙিন বসন্ত নাকি ফাগুন?
আবছা রেখা রয়েছে মনের খাতায় ।


#প্রাক্তন
কলমে-সঙ্গীতা ভদ্র কর্মকার
১৭/৫/২০২০
      **********
কোন এক পড়ন্ত বিকেল বেলায়
টুপ্ টাপ ঝড়ে পরা কৃষ্ণচূড়া,
কোন এক গাছের তলায়
হঠাৎ দেখা হয়েছিল দুজনের ।
মাসটা ছিল মনে হয়
রঙিন বসন্ত নাকি ফাগুন?
আবছা রেখা রয়েছে মনের খাতায় ।

সেদিন আমরা ঠিক করেছিলাম
বাঁধব ঘর এবার দুজনে ।
প্রেমের গন্ধ লেগে ছিলো
সেদিন তোমার অন্তরে ।

প্রথমটা ছিল মন্দ নয়
সময় ছিল দুজনেরই কাছে তে,
ভালোবাসায় কয়েক বছর চললেও বেশ ।
তারপরে তেই কখন যেন;
শেষেরবাদ্য বেজে উঠল দ্বারে যে।

হাঁপিয়ে উঠেছিল সেদিন তুমি
এই সম্পর্কের বাঁধনে।
দিলাম তোমায় মুক্ত করে
অশ্রু ভরা আঁখিতে।

সেই ক্ষণটা আজও মনে আছে
হাতটা আমার শূন্য সেদিন ;
জীবন পেল নতুন নাম
হাতে আমার-তোমারই পাঠানো
আধ খোলা খাম,
লেখা আছে তাতে-"আমি তোমার প্রাক্তন "

              *************