Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

সময় তুমি
নাহার সুলতানা ময়না।
আমি প্রতিবাদি হয়ে উঠেছি
কিন্তু প্রতিশোধ নিতে পারিনা
আমি নির্মমতা দেখেছি
আমি বর্বর হতে পারিনা।
কত নিষ্ঠুরতা দেখার পর শেষ হবে?
সময়ের শেষ প্রান্তে এসেও
শুরুই করতে পারলামনা
সময় আসবে আমার কবে?
তবে কি পরজন…


সময় তুমি
নাহার সুলতানা ময়না।
আমি প্রতিবাদি হয়ে উঠেছি
কিন্তু প্রতিশোধ নিতে পারিনা
আমি নির্মমতা দেখেছি
আমি বর্বর হতে পারিনা।
কত নিষ্ঠুরতা দেখার পর শেষ হবে?
সময়ের শেষ প্রান্তে এসেও
শুরুই করতে পারলামনা
সময় আসবে আমার কবে?
তবে কি পরজন্মের প্রারম্ভে
নাকি ছিলো সৃষ্টির কৈশরে?
হয়তোবা হবারই ছিলোনা
আমি যে অপ্রতিষ্ঠিত।
সময় তুমি কারো জীবনে
কখনও উন্মুক্ত কখনও পর্দায়
আবার তুমিই কারো জীবনে
শ্রেষ্ঠ এক কলংকিত অধ্যায়।
তুমি শৈশবে মধুময়
যৌবনে হও সুখময়
বার্ধক্য এসে হও বোধধয়।
তবুও কাংখিত চাওয়া চিরকাল
হৃদয়ে বার বার হয় উদয়।
সময় তুমি যতই বিদ্রোপ করো
তুমি জাগ্রত চির নবীন হৃদয়ে বহমান
সর্বদাই চাওয়া গুলো থাকে অম্লান।