Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

#সাপ্তাহিক_সাহিত্য_প্রতিযোগিতা_পর্ব_০৯
#বিষয়_পরিবার
#বিভাগ_কবিতা
#শিরোনাম_আমার_পরিবার
#কলমে_অনিল_তেলেঙ্গা
#১৩/০৫/২০২০

আমার পরিবার ওই ফুটপাতের ক্ষুধার্ত ভিখারি!
যাদের সঙ্গে সুখ-দুঃখের কথা গুলো সর্বদা ভাগ করি ।
জানো কি, আমরা সুখে…


#সাপ্তাহিক_সাহিত্য_প্রতিযোগিতা_পর্ব_০৯
#বিষয়_পরিবার
#বিভাগ_কবিতা
#শিরোনাম_আমার_পরিবার
#কলমে_অনিল_তেলেঙ্গা
#১৩/০৫/২০২০

আমার পরিবার ওই ফুটপাতের ক্ষুধার্ত ভিখারি!
যাদের সঙ্গে সুখ-দুঃখের কথা গুলো সর্বদা ভাগ করি ।
জানো কি, আমরা সুখের একটি রুটিকে দশটি ভাগ করে খাই ,
আর দুঃখগুলোকে সবাই মিলেমিশে কেঁদে কেঁদে কমাই !
তোমরা জানো, আমাদের কবে এবং কখন সুখের দিন!
যেদিন সুস্বাদু খাবার ভরা থাকে এ শহরের ডাস্টবিন !
তোমাদের বড় বড় গাড়ি-বাড়ি আছে বলেই তোমরা ধনবান ,
একটা সত্যি কথা বলি, তোমরা কিন্তু আমাদের ভগবান !
তোমরা একটু বলো না, তোমাদের ভগবান শিব ঠাকুরকে,
বাঁচায় যেন বিশ্বের ক্ষুধার্ত যত পশু-পাখিও মানুষকে !
আমরা তো ছোট জাত- ভিখারি মন্দিরে প্রবেশ নিষেধ !
তা না হলে বলতাম- হে ঈশ্বর, এ বিশ্ব পরিবারে কেন এত ভেদাভেদ !