Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#কাটাকুটি
#মৌসুমী_মিত্র
আকাশ বলল,,,এই মেঘ, আমি তোরই জন্য বাঁচি
মেঘ বলল,,,,,,,,,এই আমি দিলাম ছুট্, ধর্ দেখি আমায় আজই
আকাশ বলল,,,আমার প্রাণে বাসা বাঁধিস, নেই কি তোর মায়া?
মেঘ বলল,,,,,,,,,আমার রূপেই তোর যে বাহার, এটা বুঝিস না?
আকাশ…

আকাশ বলল,,,তোর রূপ যে আমারই দান, ভুলবি কেমন করে?
মেঘ বলল,,,,,,,,ভুলবো তোকে সেদিন, যেদিন পড়বো অঝোরধারে
আকাশ বলল,,,সেদিনও তুই আমারই হয়ে বুকে থেকে যাবি
মেঘ বলল,,,,,,,,এককণা রঙ রাখবো না যে তোর বুকেতে আঁকি
আকাশ বলল,,,সাদা রঙের আল্পনাতে থাকবি হৃদমাঝারে
মেঘ বলল,,,,,,,,রঙের খেলায় মিলন মোদের, ফিরবো বারেবারে।।#মৌসুমী#।