Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

প্রকৃতি মায়ের কোল
হাতে কলমে: শ্রাবনী আচার্য্য
তাং:১৪/০৫/২০২০

প্রকৃতি তুমি যেন মায়ের কোল,
তোমার বুকে পেয়েছি কত স্নিগ্ধ শীতল জল।
তুমি আমাদের মাতৃস্নেহে করো লালন পালন,
কখনো আদরে বৃষ্টির জলে শীতল করো,আবার কখনো প্রখর রোদে করো শাসন।
ত…


প্রকৃতি মায়ের কোল
হাতে কলমে: শ্রাবনী আচার্য্য
তাং:১৪/০৫/২০২০

প্রকৃতি তুমি যেন মায়ের কোল,
তোমার বুকে পেয়েছি কত স্নিগ্ধ শীতল জল।
তুমি আমাদের মাতৃস্নেহে করো লালন পালন,
কখনো আদরে বৃষ্টির জলে শীতল করো,আবার কখনো প্রখর রোদে করো শাসন।
তুমিই তো দাও আলো, বাতাস,
যাতে আমরা স্বচ্ছন্দে নিতে পারি শ্বাস।
তুমিই গড়েছ সবুজ ক্ষেত্র,
তাই আমরা খাদ্যশস্য পাচ্ছি সর্বত্র।
তোমার জন্য অরণ্যের কোলে কত জীবজন্তু নেয় আশ্রয়,
প্রাকৃতিক দুর্যোগ এ আবার তুমিই হও ওদের সহায়।
তুমিই পারো দূষণ কমাতে
তুমিই পারো মাটিকে খরার হাত থেকে বাঁচাতে।
তাই তুমি বৃস্টি রূপে ঝরে পড়ে এই ধরাকে জলসিক্ত করো,
তাই তো ছোট্ট চারাগাছ প্রাণ ফিরে পায়,হতে থাকে বড়ো।
আবার তুমিই কখনো বিধ্বংসী ঝড় রূপে আছড়ে পড়ো পৃথিবীর বুকে,
মনেহয় যেন তুমি রাগ করেছ,তাই সবাই কে রাখছো দুঃখে।
রাগ- অভিমান সব নিয়েই তুমি ঠিক যেন মায়ের মতো,
তাই তোমার কাছেই আবেদন করি,আমাদের আছে অভিযোগ যত।
ভয়ংকর মহামারীর এই কবল থেকে তুমি তোমার সন্তানদের বাঁচাও,
সব বিপদ কাটিয়ে উঠে প্রকৃতি তোমার কোলে আবার আমাদের শান্তির আশ্রয় দাও।