#বিষয়_গ্রীষ্মকাল
#কবিতা_দীন_ভিখারী
#কলমে_বীরেন_আচার্য্য
#১৮ই_মে_২০২০
দীন_ভিখারী
-----------------
পুবের সূয্যি রুদ্ররোষে দারুণ অগ্নিবাণে
দগ্ধ দেহ তপন তাপে সিক্ত স্বেদ স্নানে ।
শূন্য মাঠে ,অগ্নি নভে - চাতক বারি যাচে
ক্লান্ত রা…
#বিষয়_গ্রীষ্মকাল
#কবিতা_দীন_ভিখারী
#কলমে_বীরেন_আচার্য্য
#১৮ই_মে_২০২০
দীন_ভিখারী
-----------------
পুবের সূয্যি রুদ্ররোষে দারুণ অগ্নিবাণে
দগ্ধ দেহ তপন তাপে সিক্ত স্বেদ স্নানে ।
শূন্য মাঠে ,অগ্নি নভে - চাতক বারি যাচে
ক্লান্ত রাখাল বৃক্ষ ছা'য়ে,ঝিমোয় গাভী কাছে।
খ্যান্ত পিসি গাবায় ডোবা খারুই নিয়ে পাশে
ছাকনি জালে হাতটি চালায় চুনোচানার আশে ।
গোঁসাই বাগান,সিঁদুরে আম, ভত্তি দুপুর বেলা
স্মৃতির পারে বসে বসে অপু - দুগ্গার খেলা ।
ঘরের দরজা বন্ধ সবার ঘূর্ণি ঝলাস্ বয়
ঘরের মধ্যেই অপু-দুগ্গা মারণ রোগের ভয়।
নদীর ধারে কাঁকুড় ,ফুটি- শুষ্ক নদী হায়
দখিন সাগর নীরব হয়ে পদ্মকলি নাই ।
খড়ের ঘরে তালের পাখা সর্বজয়া নাড়ে
মনের অপু স্মৃতির দীপু সেই গল্পটা মা'রে ।
আধুনিকতায় সব হারায় সর্বজয়া নাই
গ্রীষ্ম দুপুর দুগ্গা-অপুর নিঃসঙ্গ যে তায় ।
ফুলের অপার নেই যে শোভা ফলের সুবাস আসে
স্মৃতি শুধু দেয় যে নাড়া আমায় ভালোবেসে ।
অগ্নিবাণে রবির তানে লালমাটির সেই পথে
আমি যে গো দীন ভিখারী ! রাজ ভিখারী রথে ।
-----------------×---------------
