**মনগোপনের ঘর
রাধাচূড়ায় মালকোষ আর মল্লার
ওলট পালট স্বপ্নে বিস্তার
ঠূংরি ছুঁয়ে সপ্ত তার কোন রাগে?
মুহুর্ত কে পিছনে ফেলে আসা কুচানো কিছু অসুখ
ছুড়ে দি মনের গোপন ঘরে ,
তার পর গুটি গুটি ফিরে আসা কিনারা ঘুরে ।
প্রতিক্ষার নিট দু পেগের …
**মনগোপনের ঘর
রাধাচূড়ায় মালকোষ আর মল্লার
ওলট পালট স্বপ্নে বিস্তার
ঠূংরি ছুঁয়ে সপ্ত তার কোন রাগে?
মুহুর্ত কে পিছনে ফেলে আসা কুচানো কিছু অসুখ
ছুড়ে দি মনের গোপন ঘরে ,
তার পর গুটি গুটি ফিরে আসা কিনারা ঘুরে ।
প্রতিক্ষার নিট দু পেগের পর
খসে পরা তারাদের মতন
দাঁড়িয়ে থাকা ..তিতিক্ষার ওপারে।
জলজ উদ্ভিদের মত ভেসে গিয়ে থমকে দাড়াই
পাপোষহীন ঘরের চৌকাঠে
যেখানে চাঁদ জ্যোতিষীর মন্ত্রসিদ্ধ কিছু তাবিজ
লটকে থাকে খোলা দেরাজের পাল্লায়।
ধূপগন্ধ মাখা উঠোনে
চুয়ে পরে মৃত চাঁদের লাশ
কলম্বাসের দীর্ঘ পরিক্রম রাত শেষে
গীটার দিন গীর্জা মিনারে ফিরবে কি না
তার অপেক্ষায় জল গুনি
গাছেদের টুপ টাপ ঝড়ে পরা পাতায় পাতায়।
নারায়ন ।
