Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - পদ্য কবিতা
শিরোনামঃ-  মনের খোঁজ
৩০/০৫/২০২০
মনোরঞ্জন আচার্য্য
--------------------------------------
গোধূলির লাল আলো মেখে
মনচায় আজ শুধু তোমাকে,

নিবিড় করে চাই কাছে পেতে,
নীল নীলিমায় হারিয়ে যেতে।

মন হয…


দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - পদ্য কবিতা
শিরোনামঃ-  মনের খোঁজ
৩০/০৫/২০২০
মনোরঞ্জন আচার্য্য
--------------------------------------
গোধূলির লাল আলো মেখে
মনচায় আজ শুধু তোমাকে,

নিবিড় করে চাই কাছে পেতে,
নীল নীলিমায় হারিয়ে যেতে।

মন হয়েছে আজ বাঁধন ছাড়া,
মনের কপাট দিয়েছে নাড়া।

ডানা মেলতে চাইছে শুধু মন,
শুনছেনা সে তাই কারুর বারন।

হঠাৎ একি হলো যে আজ,
মনে‌ লাগেনা কোনোই কাজ।

আকাশে আজ রঙের খেলায়,
মাতলো এই মন সন্ধ্যা বেলায়।

আমি কোথায় তুমি বা কোথায়,
চাইলে কি তোমায় পাওয়া যায়।

অবাধ্য সে কিছু বুঝতে না চায়,
অবুঝ মনকে কিভাবে বুঝায়।

এই বুঝে তো এই হয় অবুঝ,
পোড়ামন জানেনা মনের খোঁজ।

কলকাতা দমদম।