- কেউ কথা রাখে না-(২৬৭১)
------নন্দ দুলাল রায়
রচনাঃ১৮/০৫/২০২০
কথা ছিলো দু'জনার কথা রাখার।
কথা ছিলো কোনও কষ্ট না দেয়ার।
এ জগতে কেউ তার কথা রাখে না।
…
- কেউ কথা রাখে না-(২৬৭১)
------নন্দ দুলাল রায়
রচনাঃ১৮/০৫/২০২০
কথা ছিলো দু'জনার কথা রাখার।
কথা ছিলো কোনও কষ্ট না দেয়ার।
এ জগতে কেউ তার কথা রাখে না।
কেউ আর কাউকে ভালোই বাসে না।
কথা ছিলো প্রতিদিন কথা বলার।
কথা ছিলো হৃদয়টা ছুঁয়ে দেখার।
কেউ তো আর সে কথা রাখে না।
স্বার্থহীন কাউকে কেউ ভালোবাসে না।
কথা ছিলো দু'জনে ঘর বাঁধার।
কথা ছিলো একসাথে পথ চলবার।
কেউ আর কথা দেয়া কথা রাখে না।
কথা দিয়ে কেউ আর সে ঘর বাঁধে না।
কথা ছিলো প্রতিদিন দেখা করার।
কথা ছিলো দু'জনার দুঃখ বোঝার।
আসলে কেউ কথা রাখার কথা দেয় না।
শেষ পর্যন্ত তাই কেউ তার কথা রাখে না।
রাতঃ১০টাঃ৫৪মিঃ
