স্তব্ধতা
--------- -------
সুমন চৌধুরী
আমি নির্বাক চেয়ে চেয়ে দেখছি তুমি চলে যাচ্ছো,শিমুল পলাশের অন্তরে স্মৃতি রেখে।
বছরের পর বছর ধরে দেখছি তুমি চলে যাচ্ছো, প্রকৃতির ছায়া থেকে।
কিছুতেই তোমার যাওয়া হচ্ছে না ------------
এখনো কি অপ…

এখনো কি অপরূপ হয়ে বসে আছো তুমি বৈশাখ- মুখর দুপুর একা একা কথা বলে যায়,
তবু তুমি চুপ।
এখন বাইরে সুনসান, একটি দুটি পাখি
আকাশের শিখর থেকে রোদ গ'লে গ'লে পড়ে বৃক্ষের শাখায়,
সেইসব রোদের ধারালো হাওয়ার নূপুর পল্লবের কানে গুঞ্জরণ তোলে-
তবু তুমি স্তব্ধ হ'য়ে বসে থাকো,
প্রশ্নহীন সরল পুঙক্তির মতো।
কেন থাক?
------------------