আল্পনা রায়
*********
আজ আমি রান্নার কাজ এবং ঘরের সব কাজ শেষ করে ফেলেছি খুব তাড়াতাড়ি|এখন আমার হাতে অনেক সময়|তাই এখনি লিখতে বসে গেলাম।সুদূর আমেরিকায় থেকে জয়িতা জানতে
চেয়েছে লেমন চিকেনের রেসিপি। জয়িতাকে বলি রেসিপি আমি যানাব…
আল্পনা রায়
*********
আজ আমি রান্নার কাজ এবং ঘরের সব কাজ শেষ করে ফেলেছি খুব তাড়াতাড়ি|এখন আমার হাতে অনেক সময়|তাই এখনি লিখতে বসে গেলাম।সুদূর আমেরিকায় থেকে জয়িতা জানতে
চেয়েছে লেমন চিকেনের রেসিপি। জয়িতাকে বলি রেসিপি আমি যানাবো নিশ্চয়ই,তবে এই সময়ে
মা়ংস না খাওয়াই ভালো। আমেরিকার অবস্থাও তো মোটৈও ভালো না। তাই এখন মাংস বর্জন করাই উচিৎ।
লেমন চিকেন----
মুরগির মাংস একটু গরম জলে ধুয়ে নুন , হলুদ, দু চামচ লেবুর রস মাখিয়ে এক দেড় ঘন্টা রেখে দিতে হবে।ফ্রিজে নয়। প্যানে সাদা তেল দিয়ে
বেশ খানিকটা পেঁয়াজ লাল করে ভাজতে হবে।এবার একে একে আদা পেস্ট ,কারি পাউডার, কারিপাতা,ধনে পাতা , কাঁচা লঙ্কা পেস্ট,দিয়ে খুব ভালো করে কষিয়ে মাংস টা দিয়ে আবার খুব ভালো করে কষতে হবে। লেমন চিকেনের
রসুন পরবেনা। শুকনো লঙ্কা,এলাচ এসব দরকার হয় না। পরিমান মত জল(গরম জল) দিয়ে ঢাকা দিয়ে একটু কম আঁচে রান্নাটা হবে,তাহলে মোজবে ভালো। এতে ঝোল বেশী হবে না , মাখামাখা হবে। মাংস সেদ্ধ হোয়ে গেলে ঢাকা খুলে আবার একটু
লেবুর রস আর গোল মরিচ ঘুড়িয়ে দিয়ে দু মিনিট পড়ে গ্যাস বন্ধ করে ঢাকা সমেত রেখে দিতে হবে।
পাঁচ মিনিট পরে নামিয়ে পাত্রে ঢেলে নাও।
লেমন চিকেনের নুন আর লঙ্কা র পরিমানটাই আসল। লেবুর রসের জন্য লঙ্কা র ঝাল বোঝা যায়না ,তাই লঙ্কা একটু বেশী লাগে। দুচারটে লঙ্কা
ওপর থেকে চিরে দিতে পারো ।
আরেকজন আমার কাছে সবজির স্টু এর রেসিপি
চেয়েছে। আমি আজ তাই করে রেখেছি রাতের জন্য।আজ রাতে continental dish থাকবে dinnerএ।এর থেকে সোজা রান্না আর হয় না ।তবে এখন এই পর্য্যন্ত থাক ।লাঞ্চের পরে সময় পাবো ,তখন আবার জানাবো।

