শুধু মনে রেখো ২৭/০৫/২০২০
প্রবীর কুমার চৌধুরী
শুধু মনে রেখো
ক্ষনেক চেয়ে দেখো
আমিও ছিলাম তোমারই পাশে
এখন বাহুল্যহীন পরাকাশে।
শুধু যাওয়া,আশা
নবনীড়ে নব আশা
বেলাশেষে বেদনায় হতাশা
…
শুধু মনে রেখো ২৭/০৫/২০২০
প্রবীর কুমার চৌধুরী
শুধু মনে রেখো
ক্ষনেক চেয়ে দেখো
আমিও ছিলাম তোমারই পাশে
এখন বাহুল্যহীন পরাকাশে।
শুধু যাওয়া,আশা
নবনীড়ে নব আশা
বেলাশেষে বেদনায় হতাশা
সুরহীন ,ছন্দহীন হরেক তামাশা।
বাগানের গোলাপে এতযে কাঁটা -
তবুও সুন্দর,প্রেমে নেই ভাঁটা
চেয়ে,চেয়ে থাকি তুমি সুন্দর তাই
আঁখি পল্লব খুলি দেখি শুধু চাই।
এ আমার এতো ভালোলাগায় নেই কোন ভুল
স্বপ্নসুন্দর দেহমঞ্জরী, তুমি মন কাননের ফুল
এ আমার বাঁধভাঙা উচ্ছাস,আনন্দানুভূতি-
ফের যদি ফিরে আসি তোমাতেই দেবো আহুতি।
সংরক্ষিত
গড়িয়া,কলকাতা।
