Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

২৬/০৫/২০২০

ট্রয়ের মহানায়িকা
   - অমিতাভ মীর

নাসিকের হাত ধরে অজন্তা-ইলোরার সব রঙ দুচোখে মেখে-
নীলাচল থেকে বিন্ধ্যার প্রতিটি গুহায় গুহায় খুঁজে চলেছি তোমাকে।
এলিফান্টা থেকে অজন্তার সব ফ্রেস্কোতে চোখ নিবদ্ধ রেখে,
কাছে থেকে দূর দৃষ্ট…


২৬/০৫/২০২০

ট্রয়ের মহানায়িকা
   - অমিতাভ মীর

নাসিকের হাত ধরে অজন্তা-ইলোরার সব রঙ দুচোখে মেখে-
নীলাচল থেকে বিন্ধ্যার প্রতিটি গুহায় গুহায় খুঁজে চলেছি তোমাকে।
এলিফান্টা থেকে অজন্তার সব ফ্রেস্কোতে চোখ নিবদ্ধ রেখে,
কাছে থেকে দূর দৃষ্টির সীমায়;
খুঁজেই চলেছি সে কোন মায়ায়।
রাজ্যের রঙ মেখেও এ চোখ দ্যাখে সব কিছুই ধুসর!
নীলাচলে পেতেছি আঁচল, উন্মনা মন আজ বড় চঞ্চল,
দুন্দুভীনাদে লুটায় কৈলাসে শিবানীর কাঁচল!

সিনাইয়ের চূড়া থেকে আলেকজান্দ্রিয়ার পথে যেতে-
পথ ভুল করে ঢুকে পড়েছি কখন ফারাওয়ের পিরামিডে!
মসলিন কাফনে যত্নে মোড়া লাশ কবিতার কফিনে,
ইতিহাস ভেঙে খানখান, জেগে ওঠে মমির ভেতর প্রাণ।
গুহা জুড়ে ঘোরে কায়াহীন ছায়া
ছায়ার ওপাশে জেগে আছে কায়া!
ফিসফাস চুপচুপ শব্দের মিলমিশ উচ্ছ্বাস;
মিসরের নীলনদ তরঙ্গের তালে তুলে দেয় যন্ত্রণার ইতিহাস।

নীলনদের তীরে ফসিল ইতিহাসের ভীড়ে দাঁড়িয়ে আছি,
নদী ও নারীর হৃদয়ের খুব কাছাকাছি, আমি তখনো খুঁজে চলেছি?
মৃদুমন্দ ঢেউ তুলে একটি ছায়ার বিমূর্ত প্রকাশ ঘটে,
কার উষ্ণ হাতের নিবিড় অস্তিত্ব অনুভব করি আমার কাঁধে,
চোখ বুঁজে আসে;
ঘন দীর্ঘশ্বাসে!
অচৈতন্যের গভীরে তলিয়ে যাবার মুহুর্তে আমার শেষ উপলব্ধি,
চোখের সব রঙ হারিয়ে আমি ট্রয়ের মহানায়িকা হেলেনের বাহুবন্দী।
★★★★★★★
©অমিতাভ মীর
চুয়াডাঙ্গা, বাংলাদেশ।