দৈনিক প্রতিযোগিতা
শিমূল ফুল
গদ্য কবিতা
পারমিতা চ্যাটার্জী
১৬/০৫/২০
পথ চলতে চলতে পথের বাঁকটা যেন কোথায় হারিয়ে যায়,
তুমি বল-- আমি তো দাঁড়িয়েছিলাম তোমার জন্য ওই শিমূল গাছটার তলায়--
আমি কেন তোমায় খুজে পেলাম না সেই চেনা গাছের ছায়ায়--
…

একদিন যখন আমরা ওই গাছের তলায় দাঁড়িয়ে বৃষ্টিতে না ভেজার ব্যর্থ চেষ্টা করতাম-
তখন তুমি আমার কানে কানে বলতে আমার বৃষ্টি ভেজা শিমূল ফুল--
তুমি কি সত্যি এসে দাঁড়িয়েছিলে আমার জন্য সেই চেনা গাছের আশ্রয়?
জানিনা কেন তোমায় দেখতে পেলাম না--
আমাদের সেই আদরের শিমূলগাছটা আজও আছে একই জায়গায় দাঁড়িয়ে --
অজস্র শিমূল ফুল ঝরে ঝরে মাটিতে পরে যায় অবহেলায়-
মাঝে মাঝে আমি কুড়িয়ে নিয়ে বাঁধি আমার আঁচলে--
পথ চলতি লোকেরা হয়তো ভাবে মেয়েটা পাগল না কি?
যে যা ইচ্ছে ভাবুক না-- আমার কি এসে যায় তাতে--
আমি তো সেই স্মৃতিটুকু বাঁধি আঁচলে, যে স্মৃতি একদিন বলেছিল-- তুমি আমার বৃষ্টিভেজা শিমূল ফুল--।।