হতাশ ভগবান
শৈবাল সরকার
16/05/2020
দাগ কেটে দিয়েছ আমি বাইরে রাখি পা,
সীমিত জানি সব পার করে যাই সীমানা।
শব্দ পুরাণ থেমে যায় বাকী শুধু প্রয়োজন,
ঘাম রক্ত ঘাসে পথে দ্বিখন্ডিত আয়োজন।
কেউ পায় দয়া তোমার কেউ পাচ্ছে যন্ত্রণা দহন,
কষ্ট হাজ…
হতাশ ভগবান
শৈবাল সরকার
16/05/2020
দাগ কেটে দিয়েছ আমি বাইরে রাখি পা,
সীমিত জানি সব পার করে যাই সীমানা।
শব্দ পুরাণ থেমে যায় বাকী শুধু প্রয়োজন,
ঘাম রক্ত ঘাসে পথে দ্বিখন্ডিত আয়োজন।
কেউ পায় দয়া তোমার কেউ পাচ্ছে যন্ত্রণা দহন,
কষ্ট হাজার সহ্য করে ফিরছে ঘরে কত জন।
ধুলোমাটি জন্ম দিচ্ছে যীশু সমান প্রাণ,
শিশুর বুকে কাঁদে দেখো হতাশ ভগবান।
মিলিয়ে নিলে অঙ্ক যতই ভুল হিসেবের খাতা,
শূন্য,শূন্য পাবে উল্টে দেখো পাতার পর সব পাতা।
