রুবাইয়াৎ ছন্দ গুচ্ছ (৪+৪+৪+২)
কবিতা-----
--প্রবল মায়ার খেলা ----------------
দীপক বিশ্বাস,
৩০/০৫/২০২০
রবে না কেউ ধরা মাঝে মায়া কেনো তবে
জেনে শুনে অপকর্ম কেনো কর' ভবে,
চিন্তা ছেড়ে আগে বেড়ে কর্ম কর' ভালো
দেখো মনটা শান…
রুবাইয়াৎ ছন্দ গুচ্ছ (৪+৪+৪+২)
কবিতা-----
--প্রবল মায়ার খেলা ----------------
দীপক বিশ্বাস,
৩০/০৫/২০২০
রবে না কেউ ধরা মাঝে মায়া কেনো তবে
জেনে শুনে অপকর্ম কেনো কর' ভবে,
চিন্তা ছেড়ে আগে বেড়ে কর্ম কর' ভালো
দেখো মনটা শান্ত হবে শান্তি সুখে রবে।
এমন কর্ম কর' সবে সুনাম যেনো থাকে
শত্রু শত পড়ে আছে পন্থে আঁকে বাঁকে,
কষ্ট দিয়ে অর্থ কারো নিবে নাকো কেড়ে
সরল মনে কর্ম করলে প্রভু কুশল রাখে।
মায়া মোহে পড়ে কেনো অপকর্ম করো
লোভের চিন্তা বড় চিন্তা, চিন্তা করে মরো?
কিছু হেথা নয় যে তোমার চিন্তা সর্ব ছাড়ো
সময় আছে সবাই এবার প্রভু চরণ ধরো।
এলে শমন যেতে হবে সকল কিছু ছাড়ি
পড়ে রবে শুধু হেথা সাধের পাকা বাড়ি,
মর্মে বাজে ক্ষণে-ক্ষণে শুধু মরণ জ্বালা
কখন যেনো দিতে হবে ভব' নদী পাড়ি।
পান্থশালা এটা তোমার আছো তুমি বসে
শুধু শুধু আছো তুমি পড়ে মায়ার বশে,
পুণ্য কর্ম করে যাবে যতো খুশি পারো
কর্ম গুণটা শেষে একটু হিসাব দেখ' কষে।
