প্রতিদিনের প্রতিযোগিতা।
ইন্দ্রাণী রাহা।
২৯.৫.২০.
কবিতা---"জন্ম পরিচয় "
---------------------
মেঘেরা নাকি গর্ভবতী হয়--
হয় হয়তো, না হলে বৃষ্টির জন্ম হয় কেন ---
বৃষ্টি তো তাহলে অযোনি সম্ভূতা।
বাষ্প কেমন…
প্রতিদিনের প্রতিযোগিতা।
ইন্দ্রাণী রাহা।
২৯.৫.২০.
কবিতা---"জন্ম পরিচয় "
---------------------
মেঘেরা নাকি গর্ভবতী হয়--
হয় হয়তো, না হলে বৃষ্টির জন্ম হয় কেন ---
বৃষ্টি তো তাহলে অযোনি সম্ভূতা।
বাষ্প কেমন করে বৃষ্টির পিতা হবে,
রাশি কৃত বাষ্প নিজেই তো মেঘ হয়ে যায় -- এতো ফুলের পরাগ মিলন নয়।
তাও তো বৃষ্টির জন্ম হয়,
বৃষ্টির জলই তার জন্ম পরিচয়,
নগ্ন সে, নয় অবগুণ্ঠিতা ,
বৃষ্টি তো তাহলে অযোনি সম্ভূতা ।।
Copyright@indrani raha.
29.5.20.
