কবিতা - তুমি প্রিয়
কলমে - রীনা ঘোষ
তাং - ৩০/০৫/২০২০
তুমি প্রিয় পথ ভুলে শ্রাবণের দুই কুলে
ফিরবে কি দেশ?
আমি তো পরাণ মেলে দুঃখের দাবানলে আছি বড়ো ক্লেশ।
দেখে যাও ওগো সখা বর্ষা মেলেছে পাখা নদী তীর ওই,
তোমা পানে পথ চেয়ে ভিজেছি অশ…
কবিতা - তুমি প্রিয়
কলমে - রীনা ঘোষ
তাং - ৩০/০৫/২০২০
তুমি প্রিয় পথ ভুলে শ্রাবণের দুই কুলে
ফিরবে কি দেশ?
আমি তো পরাণ মেলে দুঃখের দাবানলে আছি বড়ো ক্লেশ।
দেখে যাও ওগো সখা বর্ষা মেলেছে পাখা নদী তীর ওই,
তোমা পানে পথ চেয়ে ভিজেছি অশ্রু দিয়ে
সেই আমি নই।
হাসি হাসি মুখ সেই আষাঢ়ের ঘন মেঘ
জমাট মতন।
কালিও পড়েছে গাঢ় হরিণী নয়নে আরও নেইকো যতন।
সেই রূপ সেই প্রাণ সেই প্রিয় অভিমান
কোথায় এখন,
তুমি তো থাকতে ভুলে এই প্রিয় এলো চুলে দিব্যি তখন।
কি দোষের দোষী আমি বলে যাও সখা তুমি অবোধ এ মন,
অবহেলা উপহারে আমি সীতা কারাগারে
অশোকের বন।
সকালের নদী পাড় আজ সব ছারখার
ভালোবাসাহীন,
স্নিগ্ধ পরশ মাখা বৃক্ষের সেই শাখা
মনে পড়ে ক্ষীণ?
তাই প্রিয় সব ভুলে এই চিঠি দিই তুলে
বর্ষার হাত,
ফিরে এসো সব ভুলে পুরনো সে নদী কুলে কাটুক এ রাত।
