সাপ্তাহিক প্রতিযোগিতা-০৯
রচনার তারিখ-১৪/০৫/২০২০,বৃহস্পতিবার
বিষয় -গদ্যকবিতা
শিরোনাম-চির কিশোর কবি সুকান্ত
কবি-রঞ্জন রায়
~~~~~~~~~~~~~~~~~~~~~~
পৃথিবীর মুক্তিকামী জনতার সোচ্চার কণ্ঠ,
যুদ্ধ,দুর্ভিক্ষ,সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে…
সাপ্তাহিক প্রতিযোগিতা-০৯
রচনার তারিখ-১৪/০৫/২০২০,বৃহস্পতিবার
বিষয় -গদ্যকবিতা
শিরোনাম-চির কিশোর কবি সুকান্ত
কবি-রঞ্জন রায়
~~~~~~~~~~~~~~~~~~~~~~
পৃথিবীর মুক্তিকামী জনতার সোচ্চার কণ্ঠ,
যুদ্ধ,দুর্ভিক্ষ,সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে যাঁর কলম ঝলসে উঠেছিল ভিসুভিয়াস অগ্নিগিরির মত-
মহামারি,দুঃখ,শোক,মৃত্যুকাতর লক্ষ কোটি জনতার আর্তনাদে যাঁর বেদনাহত চিত্ত কেঁদে উঠেছিল নিষ্পাপ শিশুর মত,তিনি সেই চির কিশোর কবি সুকান্ত,যিনি নিপীড়িত জনতার জন্য উচ্চারণ করলেন মুক্তির শ্লোক।
নতুন বিশ্বের দ্বারে অস্পষ্ট কুয়াশাভরা চোখে, মৃত আর ধ্বংসস্তুপপিঠে,শুনিয়েছিলেন তিনি নবজাতকের নব অঙ্গীকার।
নিরন্ন মানুষের নিদারুণ জঠরানল যখন পুড়িয়ে দেয় অট্টালিকার বিলাসব্যসন,ক্ষুধিত আগামি দিনের শিশু ভাবী বনস্পতি উৎপাটিত হয়ে যায় নষ্টদের হুঙ্কারে,তখন কলম তাঁর নেমে আসে অন্ধকার অমাবস্যার মত প্রত্যাহত টাইফুন ঝড়ে।
যখন সাম্রাজ্যবাদ উদ্ধত আঘাত হানে শান্তিকামী জনতার পবিত্র জন্মভূমি পীঠে,রক্তের আল্পনা আঁকে যুদ্ধবাজ সাম্প্রদায়িক নীতি,কানে বাজে মুমূর্ষুর আর্তনাদ সুর,তখন কলমে তাঁর জ্বলে ওঠে উদ্দীপ্ত শপথ-"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি-নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।"
